...|...|...

জাতীয়

বড় ভাইকে হারালেন শিক্ষামন্ত্রী মিলন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:২৯ | আপডেট: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৯:৩১
Shares
বড় ভাইকে হারালেন শিক্ষামন্ত্রী মিলন

ছবি: সংগৃহীত

শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই এটিএম রেজাউল হক রতন আর নেই।

রবিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৪ বছর।

পারিবারিক সূত্রে জানা গেছে, কিডনিজনিত জটিলতা নিয়ে গত ৭ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হন রেজাউল হক রতন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় রবিবার সকালে তার মৃত্যু হয়।

এটিএম রেজাউল হক রতন আগারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের সভাপতির দায়িত্বে ছিলেন। মৃত্যুকালে তিনি এক ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

রবিবার বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুরে পারিবারিক কবরস্থানে জানাজা শেষে তাকে দাফন করার কথা রয়েছে।

বড় ভাইয়ের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনার পাশাপাশি সবার কাছে তার জন্য দোয়া চেয়েছেন।