...|...|...

রাজধানী

আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ভোর রাত ৫:৫৪ | আপডেট: ২৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ৯:০৯
Shares
আজ রাজধানীর যেসব এলাকায় মার্কেট বন্ধ

ছবি: টাইমস টুডে গ্রাফিক্স

কেনাকাটা কিংবা দৈনন্দিন প্রয়োজনীয় কাজে রাজধানীর বিভিন্ন এলাকায় প্রতিদিনই মানুষের যাতায়াত থাকে। তবে বাইরে বের হওয়ার পর মার্কেট বা দোকানপাট বন্ধ থাকলে বিড়ম্বনায় পড়তে হয়। তাই প্রয়োজনীয় কাজে বের হওয়ার আগে কোন কোন এলাকায় দোকানপাট ও মার্কেট বন্ধ থাকবে, তা জেনে নেওয়া জরুরি।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) রাজধানীর কয়েকটি এলাকায় দোকানপাট বন্ধ থাকবে। একই সাথে এসব এলাকার বেশ কিছু মার্কেট ও শপিং কমপ্লেক্সও বন্ধ থাকবে।

যেসব এলাকায় দোকানপাট বন্ধ

মোহাম্মদপুর, আদাবর, শ্যামলী, গাবতলী, টেকনিক্যাল, কল্যাণপুর, আসাদগেট, ইস্কাটন, মগবাজার, বেইলি রোড, সিদ্ধেশ্বরী, মালিবাগের একাংশ, শাহজাহানপুর, শান্তিনগর, শহীদবাগ, শান্তিবাগ, ফকিরাপুল, পল্টন, মতিঝিল, টিকাটুলী, আরামবাগ, কাকরাইল, বিজয়নগর, সেগুনবাগিচা, হাইকোর্ট ভবন এলাকা ও রমনা শিশুপার্ক এলাকায় দোকানপাট বন্ধ থাকবে।

যেসব মার্কেট বন্ধ থাকবে

মোহাম্মদপুর টাউন হল মার্কেট, কৃষি মার্কেট, আড়ং, বিআরটিসি মার্কেট, শ্যামলী হল মার্কেট, মুক্তিযোদ্ধা সুপারমার্কেট, মাজার কো-অপারেটিভ মার্কেট, মুক্ত বাংলা শপিং কমপ্লেক্স, শাহ্ আলী সুপারমার্কেট, মিরপুর স্টেডিয়াম মার্কেট, মৌচাক মার্কেট, আনারকলি মার্কেট, ফরচুন শপিংমল, আয়েশা শপিং কমপ্লেক্স, কর্ণফুলী গার্ডেন সিটি, কনকর্ড টুইন টাওয়ার, ইস্টার্ন প্লাস, সিটি হার্ট, জোনাকি সুপার মার্কেট, গাজী ভবন, পল্টন সুপার মার্কেট, স্টেডিয়াম মার্কেট-১ ও ২, গুলিস্তান কমপ্লেক্স, রমনা ভবন, খদ্দর মার্কেট, পীর ইয়ামেনি মার্কেট, বায়তুল মোকাররম মার্কেট ও সাকুরা মার্কেট বন্ধ থাকবে।

তাই এসব এলাকায় কেনাকাটা বা অন্য কোনো প্রয়োজনীয় কাজে যাওয়ার আগে মার্কেটের সাপ্তাহিক বন্ধের বিষয়টি বিবেচনায় রেখে পরিকল্পনা করা ভালো।