ইরানে আজ নতুন করে হামলা চালানোর সম্ভাবনা নাকচ করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি স্পষ্ট করে বলেছেন, আজ ইরানে কোনো হামলা চালানো হবে না।
রবিবার (২৫ অক্টোবর) হোয়াইট হাউস থেকে মিশিগানের উদ্দেশে রওনা হওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন ট্রাম্প। এ সময় তাঁকে জিজ্ঞাসা করা হয়, আজই কি ইরানে যুক্তরাষ্ট্রের হামলা আবারও শুরু হতে পারে?
জবাবে ট্রাম্প প্রথমে বলেন, ‘আমি কি আপনাকে তা বলব?’ এরপরই তিনি স্পষ্ট করে জানান, ‘উত্তর হলো না, আজ কোনো হামলা হবে না।’
উল্লেখ্য, এর আগে শনিবার (২৪ অক্টোবর) ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন, ওয়াশিংটন চাইলে আজ রবিবারই ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ বা হামলা চালাতে পারে।
ইরানে নতুন করে হামলার প্রস্তুতি ও চিন্তা কতটা এগিয়েছে—এমন প্রশ্নের জবাবে ট্রাম্প বলেছিলেন, আমরা বিষয়টি নিয়ে ভাবছি এবং হতে পারে আগামীকালই (রবিবার) তা ঘটে যেতে পারে। এরপর সাংবাদিকদের উদ্দেশে রহস্যের সুরেই তিনি যোগ করেন, আমি কি হামলা চালাব কি না, তা কি আসলেই আপনাদের আগে থেকেই বলে দেব?


