নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে রকমারি.কম। প্রতিষ্ঠানটির ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ বিভাগ সিনিয়র এক্সিকিউটিভ পদে জনবল নিয়োগের জন্য এ বিজ্ঞপ্তি দিয়েছে। এরই মধ্যে ৩১ অক্টোবর আবেদন শুরু হয়েছে । চলবে আগামী ৩০ নভেম্বর পর্যন্ত।
নির্বাচিত প্রার্থীরা মাসিক ৪০ হাজার টাকা বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরও বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রকমারি.কম
পদের নাম: সিনিয়র এক্সিকিউটিভ
বিভাগ: ডিজিটাল মার্কেটিং অ্যান্ড সেলস গ্রোথ
পদসংখ্যা: ০২টি
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে বিবিএ
অন্যান্য যোগ্যতা: ই-কমার্সে কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ২ থেকে ৪ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: ২৬ থেকে ৩২ বছর
কর্মস্থল: ঢাকা (মতিঝিল)
বেতন: ৩০,০০০-৪০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: দুপুরের খাবার সুবিধা, প্রতি বছর ইনক্রিমেন্ট, বছরে ২টি উৎসব বোনাস, বেতনসহ ছুটি ও সরকারি ছুটির দিন, রকমারি ডট কম-এর পণ্য ক্রয়ে কর্মীদের জন্য বিশেষ ছাড়, বিনামূল্যে স্ন্যাকস ও অনির্ধারিত চা, বিনামূল্যে চিকিৎসকের পরামর্শ ও ফিজিওথেরাপি সেবাসহ কোম্পানির নীতিমালা অনুযায়ী আরও অন্যান্য সুবিধাদি।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।


