...|...|...

জাতীয়

অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:২৯ | আপডেট: ১৮ অক্টোবর ২০২৬, সকাল ৯:৩১
Shares
অস্ত্র হাতে নেওয়ার কারণ জানালেন প্রতিমন্ত্রী ইশরাক

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন। ছবি: সংগৃহীত

মাদকবিরোধী অভিযানে অস্ত্র হাতে থাকা নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে করা বিভিন্ন জনের মন্তব্যের জবাব দিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রী ও ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন।

জুলাই গণ-অভ্যুত্থানের পর পুলিশ এখনো ঘুরে দাঁড়াতে পারেনি উল্লেখ করে তিনি বলেন, মাদক ব্যবসায়ীরা দূর থেকে গুলি করে। এ কারণে তার হাতে অস্ত্র ছিল।

শনিবার (১৭ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যমে বিভিন্ন মন্তব্যের জবাবে তিনি গণমাধ্যমকে এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, তার হাতে থাকা অস্ত্রটি বৈধ। তিনি একজন জনপ্রতিনিধি।

তার সংসদীয় আসনের মধ্যে গেন্ডারিয়ার রেলস্টেশন-সংলগ্ন দয়াগঞ্জ ঘুণ্টিঘর এলাকায় মাদক ব্যবসা হয়। এ নিয়ে এলাকার মানুষ বারবার তার কাছে অভিযোগ জানিয়েছেন।

তিনি পুলিশকে বিষয়টি জানানোর পরও কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। এ কারণে বাধ্য হয়ে তিনি সেখানে গেছেন।

ইশরাক হোসেন বলেন, পুলিশ কোনো কার্যকর ভূমিকা রাখতে পারেনি। এ বিষয়ে তিনি অন্তত ৩০ থেকে ৪০ বার পুলিশের সাথে বৈঠক করেছেন। তবে পুলিশ একেক সময় একেক কথা বলেছে। তাদের জনবল কম, গাড়ি নেই-এ ধরনের কথা বলা হয়েছে। এর আগে ওই এলাকায় অভিযান চালাতে গিয়ে কয়েকজন পুলিশ সদস্য গুলিবিদ্ধ হয়েছেন।

প্রতিমন্ত্রী বলেন, আমি তো আর গুলি করি নাই, ওটা নিয়ে কাউকে ভয়ও দেখাই নাই। হ্যাঁ, অভিযান আমরা করেছি, আমরা সামাজিক প্রতিরোধ গড়ে তুলছি। যাতে করে দ্বিতীয়বার আর মাদকের আস্তানা গড়ে তুলতে না পারে।