...|...|...

সারাদেশ

আজহারীর মাহফিলে পকেট মারতে এসে আটক ৩৭ নারী

প্রকাশ: ২৮ নভেম্বর ২০২৬, দুপুর ২:৪২
Shares
আজহারীর মাহফিলে পকেট মারতে এসে আটক ৩৭ নারী

ছবি: সংগৃহীত

রাজশাহীতে জনপ্রিয় ইসলামি বক্তা মাওলানা ড. মিজানুর রহমান আজহারীর তাফসিরুল কুরআন মাহফিলকে ঘিরে পকেটমারের একটি চক্রের ৩৭ নারী সদস্যকে আটক করেছে পুলিশ।

শনিবার (২৮ নভেম্বর) রাজশাহী মহানগর পুলিশের (আরএমপি) গোয়েন্দা শাখার (ডিবি) সদস্যরা মাহফিলস্থলে অভিযান চালিয়ে তাদের আটক করেন।

বিষয়টি নিশ্চিত করেছেন আরএমপির মুখপাত্র ও ডিবির উপকমিশনার গাজিউর রহমান। তিনি জানান, আটক নারীরা দেশের বিভিন্ন স্থান থেকে রাজশাহীতে এসেছেন। তাদের উদ্দেশ্য ছিল মাহফিলে আগত মানুষের পকেটমারার মাধ্যমে চুরি করা। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, শনিবার বিকেল ৩টায় রাজশাহীর ঐতিহাসিক মাদ্রাসা মাঠে ওলামা-মাশায়েখ পরিষদের আয়োজনে তাফসিরুল কুরআন মাহফিল শুরু হওয়ার কথা রয়েছে। এতে প্রধান বক্তা হিসেবে বয়ান করবেন বিশিষ্ট ইসলামি আলোচক ড. মিজানুর রহমান আজহারী।

রাজশাহী মহানগর জামায়াতে ইসলামীর আমির ডা. মোহাম্মদ জাহাঙ্গীরের সভাপতিত্বে অনুষ্ঠিতব্য মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনুর।

আয়োজকদের ধারণা, এ মাহফিলে রাজশাহীসহ দেশের বিভিন্ন জেলা থেকে কয়েক লাখ ধর্মপ্রাণ মানুষের সমাগম হতে পারে।