...|...|...

ঢাকা

আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৬, সকাল ৭:২৫
Shares
আজ টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

ছবি: সংগৃহীত

লাইন রক্ষণাবেক্ষণ ও নিরাপত্তা কার্যক্রমের অংশ হিসেবে আজ রবিবার (২৯ নভেম্বর) শরীয়তপুরের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

শরীয়তপুর পল্লী বিদ্যুৎ সমিতির ইনডোর উপকেন্দ্র কাম পবিস গ্রাহক সেবা কেন্দ্র, রুদ্রকরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, পালং-৩ (১০ এমভিএ) উপকেন্দ্রের ১এ (সুবচনী) ফিডারের আওতায় লাইনের নিরাপত্তা নিশ্চিত করতে ঝুঁকিপূর্ণ গাছপালা ও ডালপালা কাটার কাজ (ROW Clearance) করা হবে।

এ কারণে রবিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিদ্যুৎ সরবরাহ বন্ধের কারণে সুবচনী, সোনামুখি, গাজীকান্দী ও সোনাবন এলাকার গ্রাহকদের সাময়িক ভোগান্তিতে পড়তে হতে পারে।

সাময়িক অসুবিধার জন্য গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। একই সাথে নিরাপদ ও নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ রক্ষণাবেক্ষণ কার্যক্রম গুরুত্বপূর্ণ বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি।