এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

“র‍্যাঙ্ক টার্নার ছাড়ার সময় এসেছে: ঘরের মাঠে ভালো উইকেট চায় হরভজন সিং”

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
৩০ নভেম্বর ২০২৫, ১৩:২৩
“র‍্যাঙ্ক টার্নার ছাড়ার সময় এসেছে: ঘরের মাঠে ভালো উইকেট চায় হরভজন সিং”

ভারতের সাবেক স্পিনার হরভজন সিং বলেছেন, ঘরের মাঠে টেস্ট ম্যাচে র‍্যাঙ্ক টার্নার (স্পিন সহায়ক উইকেট, যেখানে বল খুব বেশি টার্ন করে বা ঘুরতে থাকে) তৈরি করার অভ্যাস ভারতকে এখন ছাড়তে হবে।  তার মতে, বোলাররা কেবল তখনই উন্নতি করতে পারে যখন তারা ভালো উইকেটে বোলিং করার সুযোগ পায়।  ভারত-দক্ষিণ আফ্রিকা টেস্ট সিরিজজুড়ে উইকেট ছিল প্রধান বিতর্ক, বিশেষ করে কলকাতার প্রথম টেস্ট যেখানে ইডেন গার্ডেনসের অনিয়মিত আচরণের সঙ্গে লড়াই করতে হয়েছিল খেলোয়াড়দের।

হরভজন বলেন, ‘আমরা যেসব উইকেটে খেলছি, সেখানে কাউকে বোলার বানানোর প্রয়োজন পড়ে না, কারণ প্রায় প্রতিটি বলই টার্ন করে বা সোজা থাকে।

একজন বোলারকে তখনই ভালো বলা যায় যখন সে ভালো উইকেটে উইকেট নিতে পারে।’

তিনি আরো বলেন, ‘আমাদের ভালো ক্রিকেট উইকেটে খেলা উচিত, আর সেটার সময় এখনই।  এক দশকেরও বেশি সময় ধরে আমরা এমন উইকেটে খেলছি যেখানে ভারতীয় ক্রিকেটের সামগ্রিক উন্নতি হয়নি।  আপনি যদি খেয়াল করেন, আমরা একই জায়গায় আটকে আছি।

আর যখন ভালো উইকেটে খেলতে যাই, তখন নিজেরাই আয়নায় তাকাতে বাধ্য হই।’

তিনি উদাহরণ হিসেবে ইংল্যান্ড সিরিজের কথা উল্লেখ করেন, যেখানে ব্যাট ও বলের লড়াই ছিল আরও ভারসাম্যপূর্ণ।

হরভজন বলেন, ‘আমরা ইংল্যান্ডে ভালো খেলেছি। ভারতের বাইরে গেলে আমাদের ব্যাটারদের রান করার সুযোগ পায়।

কিন্তু আপনি যদি ঘরে ব্যাটারদের সেই সুযোগ না দেন, তাহলে তারা কীভাবে ম্যাচ জিতবে? এখনই সময় ভারতকে ভালো উইকেটে খেলা শুরু করার।’

কলকাতার মতো উইকেট, যেখানে মাত্র তিন দিনের মধ্যেই ম্যাচ শেষ হয়ে যায়, দিয়ে টেস্ট ক্রিকেট বাঁচানোর কথা বলা যায় না বলে মনে করেন তিনি।  ‘আমরা সবসময় টেস্ট ক্রিকেট বাঁচানো ও প্রচারের কথা বলি, কিন্তু এভাবে টেস্ট ক্রিকেট বাঁচানো যায় না।  যদি আপনি সত্যিই টেস্ট ক্রিকেট বাঁচাতে চান, তাহলে ভালো উইকেটে খেলা শুরু করতে হবে, যেখানে বোলার, ব্যাটার সবারই খেলার সুযোগ থাকবে,’—বলেন হরভজন।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

আজ বেগম রোকেয়া দিবস

আজ বেগম রোকেয়া দিবস

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর