অস্ট্রেলিয়ার মাটিতে দাপুটে জয় ভারতের, সিরিজে এগিয়ে সূর্যকুমাররা
অস্ট্রেলিয়ার মাটিতে কম রান করেও দুর্দান্ত জয় পেয়েছে ভারতীয় ক্রিকেট দল। পাঁচ ম্যাচ সিরিজের চতুর্থ টি-২০তে ৪৮ রানে জয় তুলে নিয়ে সূর্যকুমার যাদবের দল ২-১ ব্যবধানে এগিয়ে গেছে।
বৃহস্পতিবার (৬ নভেম্বর) গ্রিনসল্যান্ডের কার্রারা ওভালে আগে ব্যাট করে ভারত তোলে ৮ উইকেটে ১৬৭ রান। জবাবে অস্ট্রেলিয়া ৮ বল বাকি থাকতে ১১৯ রানে অলআউট হয়।
ভারতের ওপেনার অভিষেক শর্মা (২৮) ও শুভমন গিল (৪৬) জুটিতে এনে দেন ৫৬ রান। পরে অধিনায়ক সূর্যকুমার যাদব (২০) ও অলরাউন্ডার অক্ষর প্যাটেল (২১) ছোট কিন্তু কার্যকর ইনিংস খেলে দলকে লড়াইয়ের পুঁজি এনে দেন।
অজিদের হয়ে মিশেল মার্শ (৩০) ও ম্যাথু শট (২৫) ছাড়া কেউই ব্যাট হাতে টিকতে পারেননি। ভারতের বোলারদের মধ্যে ওয়াশিংটন সুন্দর ৩ উইকেট, আর অক্ষর প্যাটেল ও শিভাম দুবে ২টি করে উইকেট নেন।
অস্ট্রেলিয়ার ঘরের মাঠে এটি তাদের দ্বিতীয় সর্বনিম্ন সংগ্রহ (১১৯ রান)। ২০২২ সালে সিডনিতে নিউজিল্যান্ডের বিপক্ষে তারা করেছিল মাত্র ১১১ রান। এবারও ভারতের বিপক্ষে ব্যর্থ হলো ১৬৭ রান তাড়া করতে।


