এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাদ পড়লেন এনামুল হক বিজয় ও সৈকত!

স্পোর্টস ডেস্ক
স্পোর্টস ডেস্ক
২৯ নভেম্বর ২০২৫, ১৫:৩৪
বিপিএল নিলামের চূড়ান্ত তালিকায় বাদ পড়লেন এনামুল হক বিজয় ও সৈকত!

বেশ নাটকীয়তার পর অবশেষে আগামীকাল (রোববার) বিপিএলের দ্বাদশ আসরের নিলাম অনুষ্ঠিত হতে যাচ্ছে।  তার আগে আজ শনিবার (২৯ নভেম্বর) বিসিবি প্রকাশিত দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় বেশ কয়েকজন ক্রিকেটার বাদ পড়েছেন।  সেখানে আছেন জাতীয় দলে খেলা দুই ক্রিকেটার এনামুল হক বিজয় ও মোসাদ্দেক হোসেন সৈকত।  যদিও তাদের বাদ পড়া নিয়ে আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি। 

এর আগে সম্প্রতি বিসিবি জানিয়েছিল, বিপিএলের গত আসরে ফিক্সিংয়ের সন্দেহে থাকা ক্রিকেটারদের নিলামের চূড়ান্ত তালিকায় রাখা হবে না।  বাদ পড়া ক্রিকেটাররাও স্বভাবতই অঘোষিতভাবে সেই সন্দেহের তিরে বিদ্ধ হচ্ছেন।  সেই কথাই বলছেন এনামুল হক বিজয়ও।  ঢাকা পোস্টের কাছে নিজের প্রতিক্রিয়ায় নির্দোষ প্রমাণে সর্বোচ্চ দূর যাওয়ার ঘোষণা দিয়েছেন এই উইকেটরক্ষক ব্যাটার।

বিজয় জানিয়েছেন, ‘আমি শুধু ড্রাফটটা দেখেছি।  বিসিবি থেকে কোনো ফোন আসেনি, আমি ফোন দিয়েছি ৫-৬ জনকে।  (নাজমুল আবেদিন) ফাহিম স্যার, (গাজী আশরাফ) লিপু স্যার, সিইও (নিজাম উদ্দিন চৌধুরী সুজন) স্যার, (আমিনুল ইসলাম) বুলবুল স্যার, (ইফতেখার রহমান) মিঠু ভাই।  সবাইকে ফোন দেওয়া হয়েছে, কেউ আমাকে কোনো কিছু জানায়নি, ফোনও রিসিভ করেননি।  শুধু আমি ড্রাফটটা থেকে নিজের নামটা দেখলাম, (সেখানে) নাই।’

এরপরই ক্ষোভ প্রকাশ করেন গত বিপিএলে দুর্বার রাজশাহীর হয়ে খেলা ৩২ বছর বয়সী এই ক্রিকেটার, ‘তার মানে তো আমি দোষী, ব্যাপারটা তাই আসলো।  কোনো এভিডেন্স ছাড়া আপনি আমার নাম প্রত্যাহার করে দিতেছেন।  কোনো প্রকার নোটিস ছাড়া, এটা আসলে অবাক করার বিষয় এবং অসম্মানের।’

বিপিএলের গত আসরে রাজশাহী কিংসের হয়ে খেলেছিলেন এনামুল হক বিজয়

বিজয় বলেন, ‘তাদের (ক্রিকেটার) কেন বাদ দেওয়া হলো, শুধু একটা অভিযোগের ভিত্তিতে।  সন্দেহের ভিত্তিতে কীভাবে তাদের বাদ দেওয়া হয় সেটাই প্রশ্ন।  এ নিয়ে তাদের (বিসিবি) উত্তরটা জানার পর আমি পদক্ষেপ নিতে পারব।  আসলে ঘটনাটা কী ঘটছে! আমি খুলনা থেকে ঢাকায় আসতেছি।  আসার পর বিস্তারিত শুনতে পারব।  আমার নিজেকে নির্দোষ প্রমাণ করার জন্য সর্বোচ্চ যতটুকু পর্যন্ত যাওয়া যায় আমি যাব।’

প্রসঙ্গত, নিলামের জন্য দেশীয় ক্রিকেটারদের চূড়ান্ত তালিকায় সবমিলিয়ে ১৫৮ জনের জায়গা হয়েছে।  সেখান থেকে বাদ পড়েছেন ৮ জন– এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, আলাউদ্দিন বাবু, মিজানুর রহমান, নিহাদ-উজ্জামান, সানজামুল ইসলাম, মনির হোসেন খান ও শফিউল ইসলাম।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর