খালেদা জিয়ার অসুস্থতা: গুজবে কান না দিতে অনুরোধ ডা. জাহিদের
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে গুজবে কান না দেওয়ার অনুরোধ করেছেন স্থায়ী কমিটির সদস্য ও খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন।
মঙ্গলবার (২ডিসেম্বর) দুপুরে রাজধানীর গুলশানে এভারকেয়ার কেয়ার হাসপাতালের সামনে সংবাদ সম্মেলন থেকে এ আহ্বান জানান তিনি। এসময় তিনি কান্নাজড়িত কণ্ঠে দেশেবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য দোয়া চান।
গত ২৩ নভেম্বর থেকে এভারকেয়ার হাসপাতালে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন। সেখানে পরীক্ষা-নিরীক্ষায় ফুসফুসে সংক্রমণ ধরা পড়ে। পরে তার অবস্থা সংকটময় বলে বিএনপির পক্ষ থেকে জানানো হয়। এরপর গত বৃহস্পতিবার (২৭ নভেম্বর) থেকে খালেদা জিয়াকে ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে (সিসিইউ) নিয়ে নিবিড়ভাবে চিকিৎসা সেবা দিচ্ছেন চিকিৎসকরা।


