এইমাত্র পাওয়া
আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

এ নির্বাচনে হাড্ডি-হাড্ডি লড়াইয়ের হবে: হুম্মাম কাদের

এ নির্বাচনে হাড্ডি-হাড্ডি লড়াইয়ের হবে: হুম্মাম কাদের

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে রাঙ্গুনিয়া উপজেলার হোসনাবাদ ইউনিয়নে অনুষ্ঠিত উঠান বৈঠকে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের দলীয় মনোনীত প্রার্থী হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, “আমাদের দলের মধ্যে সব ধর্ম, বর্ণ ও জাতির মানুষ আছে-মুসলিম, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, চাকমা, মারমা-সবাই মিলে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করছি।  এই ঐক্যই আমাদের সবচেয়ে বড় শক্তি।

মঙ্গলবার (১১ নভেম্বর) দুপুরে হোসনাবাদ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি মির্জা নাজিম উদ্দিন (খোকন)-এর সভাপতিত্বে তাঁর বাড়ি'র উঠানে হোসনাবাদ ইউনিয়ন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনসমূহের আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, “প্রতিদিন পথসভা, জনসভা শেষ করে যখন বাড়ি ফিরি, আমার পাঞ্জাবি ঘামে ভিজে যায়।  আজ হোসনাবাদের জনগণের ভালোবাসা দেখে মনে হচ্ছে আমার সেই পাঞ্জাবি আরও পাঁচ লিটার ঘামে ভিজবে-যেমনটা আমার বাবা সালাউদ্দিন কাদের চৌধুরীর নির্বাচনের সময় হতো।  তখন যত বেশি ঘাম ঝরত, তত বেশি ভোট পেতেন তিনি। আজ আপনাদের উপস্থিতি প্রমাণ করছে, হোসনাবাদের সব ভোট ধানের শীষের পক্ষে যাবে ইনশাআল্লাহ।

উপস্থিত জনতার উদ্দেশে তিনি আরও বলেন, আপনাদের ভালোবাসা ও সমর্থন পেয়ে মনে হচ্ছে, আমি ইতিমধ্যে নির্বাচনে জয়ী হয়েছি।  আপনাদের প্রতিশ্রুতি দিচ্ছি-আমি আমার বাবার সন্তান হিসেবে ও ধানের শীষের প্রার্থী হিসেবে আপনাদের সুখে-দুঃখে পাশে থাকব ইনশাআল্লাহ।

নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের পক্ষ থেকে ঘোষিত ৩১ দফা কর্মসূচি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।  সবাইকে বলতে হবে-ভোট দিতে হবে ধানের শীষে।  এই প্রতীকই আমাদের প্রতিরোধ, আমাদের আশা।

হুম্মাম কাদের চৌধুরী আরও বলেন, এই নির্বাচনে হাড্ডি-হাড্ডি লড়াই হবে।  তাই সবাইকে প্রস্তুত থাকতে হবে।  আমরা বাঙালি, আমরা বাংলাদেশি-আমাদেরকে কেউ বিভক্ত করতে পারবে না।

তিনি শেষে বলেন, এই হোসনাবাদে এসে মনে হলো-আপনাদের হৃদয়ে এখনও সালাউদ্দিন কাদের চৌধুরীর প্রতি ভালোবাসা অমলিন।  আমি আশা করি, আপনারা সালাউদ্দিন কাদের চৌধুরীর ছেলেকে বিপুল ভোটে জয়ী করে সংসদে পাঠাবেন।

উঠান বৈঠক শেষে হম্মাম কাদের চৌধুরী উপস্থিত জনসাধারণের সঙ্গে কুশল বিনিময় করেন এবং আয়োজক মির্জা নাজিম উদ্দিন (খোকন)-এর পারিবারিক জিয়াফত অনুষ্ঠানে যোগ দেন।  বৈঠকে হোসনাবাদ ইউনিয়নের ৯টি ওয়ার্ডের স্থানীয় বিএনপি নেতাকর্মী ও বিভিন্ন সহযোগী সংগঠনের শতাধিক নেতাকর্মী উপস্থিত ছিলেন।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

মেডিকেলে দেশসেরা শান্ত

মেডিকেলে দেশসেরা শান্ত

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর