এইমাত্র পাওয়া
আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি!

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
১১ নভেম্বর ২০২৫, ১৪:০৯
হাতিয়ায় বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি!

নোয়াখালীর হাতিয়ায় বিএনপির একটি অংশের গণসমাবেশে জাতীয় সংসদ নির্বাচনে বিএনপির মনোনীত প্রার্থী পরিবর্তনের দাবি উঠেছে।  উপস্থিত নেতাকর্মি ও সাধারণ জনগণ হাত তুলে গণসমাবেশে ধানের শীষের প্রার্থী পরিবর্তনের এই দাবি জানান।

গতকাল সোমবার (১০ নভেম্বর) সন্ধ্যায় হাতিয়া মহিলা কলেজ মাঠে আয়োজিত বিএনপির এক অংশ কর্তৃক আয়োজিত ‘সম্প্রীতি, বাস্তবতা ও রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা—৩১ দফা’ বিষয়ক আলোচনা ও জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষ্যে আয়োজিত এক গণসমাবেশে এ দাবি তোলেন তারা।  তারা এ সময় নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে ইতোমধ্যে বিএনপি থেকে মননোয়ন পাওয়া মাহাবুবের রহমান শামীমকে বাদ দিয়ে সাবেক সংসদ সদস্য ও আজিম গ্রুপের চেয়ারম্যান প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিমকে মনোনয়ন দেওয়ার দাবি জানান।

গণসমাবেশে হাতিয়া উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা খোন্দকার মো. আবুল কালামের সভাপতিত্বে গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম।

এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, শামীমা আজিম, প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিম, পৌরসভা বিএনপির সাবেক সভাপতি কাজী মাওলানা আবদুর রহিম, উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি এডভোকেট আবদুস সালাম, এডভোকেট মো. ইউনুছ, মোসলেহ উদ্দিন নিজাম চৌধুরী,  উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ইকবাল উদ্দিন রাশেদ প্রমূখ।

গণসমাবেশে সাবেক এমপি প্রকৌশলী মোহাম্মদ ফজলুল আজিম বলেন, ১৭ বছর ধরে তারেক রহমান স্বৈরাচারের বিরুদ্ধে লড়াই করে দলকে শক্তিশালী করেছেন।  তাই তার প্রতি সমর্থন জানিয়ে বলেন, ইতোমধ্যে বাংলাদেশের প্রায় সব গুলো সীটে অস্থায়ী ভাবে নাম ঘোষণা করা হয়েছে।  হাতিয়ার জন্য আপনারা সবাই ক্ষুব্ধ, আমিও ক্ষুব্ধ বটে।  কিন্তু আপনারা অতীতে আমার পাশে যেভাবে ছিলেন সেভাবে যদি থাকেন তাহলে আমরা সফল হবে।  আর আমার অবর্তমানে আমার ছেলেকে ভালবাসা দিবেন।  তিনি আগামী সংসদ নির্বাচনে তার ছেলে প্রকৌশলী মোহাম্মদ ফারহান আজিমকে সকলে সহযোগিতা করার অনুরোধ জানান।

গণসমাবেশে বিকাল থেকেই উপজেলার বিভিন্ন ইউনিট থেকে নেতা-কর্মীরা দলীয় পতাকা, ব্যানার, ফেস্টুন ও মিছিল নিয়ে মাঠে আসতে থাকেন।  একেক ইউনিয়নের মিছিল একেক রঙে মুখরিত ছিল, কোথাও ধানের শীষের প্রতীক আঁকা ফেস্টুন, কোথাও আবার ফজলুল আজিমের ছবি ও ‘হাতিয়ার উন্নয়নে ফজলুল আজিমকে চাই’ লেখা ব্যানার উঁচিয়ে ধরা হয়।  অনুষ্ঠানে নিজের ও সন্তানের বিএনপির সদস্য নবায়নের মাধ্যমে বিএনপির নতুন সদস্য সংগ্রহ নবায়ন কর্মসূচিরও উদ্বোধন করেন সাবেক এমপি ফজলুল আজিম।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

মেডিকেলে দেশসেরা শান্ত

মেডিকেলে দেশসেরা শান্ত

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর