এইমাত্র পাওয়া
আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

পাবনা-৩ আসনে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির সমাবেশ!

পাবনা-৩ আসনে কেন্দ্রীয় কৃষকদলের সভাপতি তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে বিএনপির সমাবেশ!

পাবনা-৩ আসনে বিএনপি মনোনীত প্রার্থী কেন্দ্রীয় কৃষক দলের সভাপতি হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবিতে বিশাল সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

গতকাল সোমবার (১০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টায় পৌর শহরের বালুচর মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে এই সমাবেশের আয়োজন করে চাটমোহর উপজেলা বিএনপির একাংশ।  যেখানে চাটমোহর উপজেলা ছাড়াও ভাঙ্গুড়া ও ফরিদপুর উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

এ সময় দীর্ঘদিনের বিভেদ ভুলে মনোনয়ন বঞ্চিত সাবেক এমপি ও চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সভাপতি কে এম আনোয়ারুল ইসলাম এবং সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক সদস্য সচিব হাসাদুল ইসলাম হীরা এক মঞ্চ থেকে হাসান জাফির তুহিনের মনোনয়ন বাতিলের দাবি জানান।  পরে সমাবেশ শেষে হাজারো নেতাকর্মীর অংশগ্রহণে একটি বিশাল র‌্যালী পুরো শহর প্রদক্ষিণ করে। 

সমাবেশে হাসাদুল ইসলাম হীরা তার বক্তব্যে বলেন, 'কেন্দ্রীয় নেতারা ভুল করেছেন।  কিন্তু আমার বিশ্বাস তারেক রহমান সাহেব ভুল করতে পারেন না।  আমার প্রিয় নেতাকে ভুল বোঝানো হয়েছে।  পাবনা-৩ এর দলীয় নেতাকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ স্থানীয় কোনো লোককে প্রার্থী দেখতে চায়।  যদি পাবনা-৩ আসকে বিএনপির দখলে নিতে হয় তবে এই এলাকার কোনো সন্তানকে মনোনয়ন দিতে হবে, নইলে বিএনপি এই আসন হারাবে।  বহিরাগত কোনো মানুষকে আমরা মেনে নেবো না।'

এ সময় কেএম আনোয়ারুল ইসলাম তার বক্তব্যে বলেন, 'পাবনা-৩ এর মানুষ কোনো বহিরাগত মানুষ চান না।  মনোনয়ন এখনো চুড়ান্ত হয় নাই।  আমরা কেন্দ্রকে বুঝিয়ে দিতে চাই, আমরা বহিরাগত প্রার্থী চাই না।  মানুষ আমাক স্বতন্ত্র প্রার্থী হিসেবে চায়।  আমি আত্মবিশ্বাসী, আমি স্বতন্ত্র দাঁড়ালে জিতে যাবো।  কিন্তু আমি দলের প্রতি আস্থাশীল।  শেষ পর্যন্ত আমি দলের চূড়ান্ত সিদ্ধান্তের অপেক্ষা করবো।  আমার বিশ্বাস দল শেষ পর্যন্ত সিদ্ধান্ত পরিবর্তন করবে।'

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন, 

ভাঙ্গুড়া উপজেলা বিএনপির সাবেক সভাপতি অ্যাডভোকেট মজিবুর রহমান, সিনিয়র যুগ্ন আহবায়ক আব্দুল মতিন রাজু, চাটমোহর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক এডভোকেট আজিজুল হক, হরিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজির সরকার, ফরিদপুর পৌর যুবদলের সদস্য সচিব কাকন, বিএনপি নেতা আবদুল মুত্তালিব, সাইদ উল ইসলাম কাফি, চাটমোহর উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রাকিবুল ইসলাম হৃদয়, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবু সায়েম, চাটমোহর সরকারি কলেজ শাখা ছাত্রদলের সিনিয়র যুগ্ন আহবায়ক রুহুল কবির প্রমুখ।

জানা গেছে, চাটমোহর, ভাঙ্গুড়া ও ফরিদপুর এই তিন উপজেলা নিয়ে গঠিত পাবনা-৩ আসনের মধ্যে সবচেয়ে ভোটার সংখ্যা বেশি চাটমোহর উপজেলায়। ভোটার সংখ্যা বেশি হলেও বিগত দিনগুলোতে এ উপজেলা থেকে কোনো এমপি পায়নি উপজেলাবাসী।  এতে উন্নয়ন বঞ্চিত হয়ে আসছিল এই উপজেলার সাধারণ মানুষ।  তবে ৫ আগস্টের পটপরিবর্তনের পর চাটমোহরবাসী স্বপ্ন দেখা শুরু করেছিলেন বিএনপি থেকে আগামী নির্বাচনে এই উপজেলাবাসী প্রার্থী পাবেন। 

কিন্তু পাবনা-৩ আসনে বিএনপির প্রাথমিক মনোনয়ন পেয়েছেন কৃষক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি ও পাবনা-২ আসনের মনোনয়ন প্রত্যাশী  সুজানগরের সন্তান কৃষিবিদ হাসান জাফির তুহিন।  এরপর থেকেই বিএনপি নেতাকর্মী ও চাটমোহরের সাধারণ মানুষের মধ্যে চাপা ক্ষোভ দেখা দেয়।  শুধু তাই নয়, এতে বিএনপির নেতাকর্মীদের মধ্যে বিভক্তি দেখা দেয়। বিশেষ করে দুই হেভিওয়েট মনোনয়ন প্রত্যাশী সাবেক এমপি কেএম আনোয়ারুল ইসলাম ও সাবেক উপজেলা চেয়ারম্যান হাসাদুল ইসলাম হীরার অনুসারীরা ক্ষোভে ফেটে পড়েন। 

অনেকেই দলীয় সিদ্ধান্ত মেনে বিএনপি থেকে প্রাথমিক মনোনয়নপ্রাপ্ত হাসান জাফির তুহিনের সঙ্গে কাজ করলেও মন থেকে অনেকেই মেনে নিতে পারছেন না বলে একাধিক সূত্র নিশ্চিত করেছে। ক্ষোভ দেখা দেয় চাটমোহর উপজেলার সাধারণ মানুষের মধ্যেও।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

মেডিকেলে দেশসেরা শান্ত

মেডিকেলে দেশসেরা শান্ত

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর