‘চিকিৎসার জন্য খালেদা জিয়াকে বিদেশে নিতে চাইলে যাবতীয় ব্যবস্থা নেবে সরকার’
পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে পাঠাতে চাইলে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সরকার।
মঙ্গলবার (২ ডিসেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
তিনি বলেন, তার দল বা পরিবার সিদ্ধান্ত নিলে বেগম খালেদা জিয়াকে বিদেশে পাঠাতে প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে সরকার।
উপদেষ্টা আরও বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এখনো ট্রাভেল পাস চাননি। তিনি চাওয়ার সঙ্গে সঙ্গেই ট্রাভেল পাস ইস্যু করা হবে। তারেক রহমান দেশে ফেরার বিষয়ে এখনো কোনো আনুষ্ঠানিক তথ্য জানানো হয়নি বলেও জানিয়েছেন তিনি।


