এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকদের জন্য জাহাজ চলাচল শুরু

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
০১ ডিসেম্বর ২০২৫, ১৪:৫১
কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকদের জন্য জাহাজ চলাচল শুরু

কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটে পর্যটকদের জন্য জাহাজ চলাচল আজ শুরু হয়েছে।

সোমবার (১ ডিসেম্বর) সকালে কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে তিনটি জাহাজ আলাদা সময়ে রওনা দেয়।  এসব জাহাজে ১১৭৪ জন পর্যটক রয়েছেন। 

রাতে থাকার সুযোগ না থাকায় নভেম্বর মাসে পর্যটকবাহী জাহাজ কক্সবাজার থেকে সেন্টমার্টিনে চলাচল বন্ধ ছিল। 

পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার ভোর ৬টা থেকে পর্যটকেরা জাহাজে উঠতে শুরু করেন।  এসময় জেলা প্রশাসন, পরিবেশ অধিদফতর, টুরিস্ট পুলিশ, বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহণ কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ) এবং সরকারের সংশ্লিষ্ট দফতরগুলোর প্রতিনিধিরা জেটি ঘাটে উপস্থিত ছিলেন।

সেন্টমার্টিন দ্বীপে প্লাস্টিকের ব্যবহার নিরুৎসাহিত করতে প্রত্যেক পর্যটককে পরিবেশ অধিদফতরের পক্ষ থেকে বিনামূল্যে অ্যালুমিনিয়ামের পানির বোতল দেওয়া হয়।

কক্সবাজার থেকে সেন্টমার্টিন রুটের পর্যটকবাহী জাহাজ মালিকদের সংগঠন ‘সি ক্রুজ অপারেটর অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সাধারণ সম্পাদক হোসাইন ইসলাম বাহাদুর  বলেন, আজ প্রথমদিন তিনটি জাহাজে ১১৭৪ জন পর্যটক কক্সবাজার থেকে সেন্টমার্টিনে গেছে।

জেলা প্রশাসনের পক্ষ থেকে তদারকি কমিটির আহ্বায়ক ও কক্সবাজার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নীলুফা ইয়াসমিন চৌধুরি বলেন, সরকারের নির্দেশনা অনুযায়ী একদিনে দুই হাজারের বেশি পর্যটক দ্বীপে যেতে পারবেন না।  এটি নিশ্চিত করতে কঠোরভাবে নজরদারি করা হচ্ছে।  তবে প্রথমদিন অনলাইনে নিবন্ধন ছাড়া টিকিট বিক্রির অভিযোগে কেয়ারি সিন্দাবাদ নামের একটি জাহাজকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

জানা যায়, আজ থেকে সেন্টমার্টিন দ্বীপে রাত্রি যাপন করা যাবে।  তবে দৈনিক দুই হাজারের বেশি পর্যটক এই প্রবাল দ্বীপটিতে যেতে পারবেন না।  কক্সবাজার শহরের নুনিয়ারছড়া জেটিঘাট থেকে প্রতিদিন সকাল ৭টায় জাহাজ ছেড়ে যাবে।  পরদিন বেলা ৩টায় সেন্টমার্টিন থেকে সেই জাহাজ কক্সবাজারে ফিরে আসবে।  ৩১ জানুয়ারি পর্যন্ত টানা দুই মাস পর্যটকরা এই ভ্রমণ করতে পারবেন।

উল্লেখ্য, ১৯৯৯ সালে দ্বীপটিকে প্রতিবেশগত সংকটাপন্ন এলাকা (ইসিএ) ঘোষণা করা হয়।  ২০২৩ সালের ৪ জানুয়ারি সেন্ট মার্টিনসংলগ্ন বঙ্গোপসাগরের ১ হাজার ৭৪৩ বর্গকিলোমিটার এলাকা সামুদ্রিক সংরক্ষিত এলাকা হিসেবে ঘোষণা করে পরিবেশ মন্ত্রণালয়।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ১

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ১

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর