এইমাত্র পাওয়া
আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

বাংলাদেশ ও ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
০৫ জুলাই ২০২৫, ১৪:২১
বাংলাদেশ ও ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের মধ্যে ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সহযোগিতার জন্য সমঝোতা স্মারক

ঐতিহ্যবাহী খেলাধুলা ও সাংস্কৃতিক সম্পর্ক আরও শক্তিশালী করতে বাংলাদেশের যুব ও ক্রীড়া মন্ত্রণালয় এবং তুরস্কভিত্তিক ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের (ডব্লিউইইউ) মধ্যে শুক্রবার (ইস্তাম্বুল, তুরস্ক) একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।

এমওইউতে স্বাক্ষর করেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এবং ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সভাপতি নেজমেদ্দিন বিলাল এরদোগান।

উভয় পক্ষের নেতারা স্বাক্ষরের পূর্বে এক দ্বিপাক্ষিক বৈঠকে ঐতিহ্যবাহী খেলাধুলার গুরুত্ব ও প্রচার-প্রসারের বিষয়ে আলোচনা করেন। বিলাল এরদোগান বাংলাদেশের কাবাডি, কুস্তি, বলিখেলা ও নৌকা বাইচের মতো ঐতিহ্যবাহী খেলাগুলোর আন্তর্জাতিক প্রসারে আগ্রহ প্রকাশ করেন এবং এসব খেলাধুলার ফেডারেশনকে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সদস্য করার ইচ্ছা ব্যক্ত করেন।

বিলাল এরদোগান তুরস্কে শিক্ষামূলক কার্যক্রমে বাংলাদেশের শিক্ষার্থীদের জন্য বৃত্তি, শিক্ষা বিনিময় ও বিষয়ভিত্তিক প্রতিযোগিতার প্রস্তাব দেন। এছাড়া তার সংস্থার একটি স্কুল বাংলাদেশে স্থাপনের আগ্রহও প্রকাশ করেন। তিনি কক্সবাজারে রোহিঙ্গা শরণার্থী শিবিরে ঐতিহ্যবাহী খেলাধুলা আয়োজনের মাধ্যমে শরণার্থীদের সহায়তার ইচ্ছা ব্যক্ত করেন।

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগানের নেতৃত্বে সাংস্কৃতিক মর্যাদা ও বৈশ্বিক অবস্থান পুনরুদ্ধারের প্রসঙ্গ তুলে ধরে তিনি ২০২৪ সালের বাংলাদেশের গণঅভ্যুত্থানে তরুণ সমাজের অংশগ্রহণের প্রশংসা করেন।

বাংলাদেশের যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব বলেন, “গণঅভ্যুত্থানের পর বাংলাদেশ প্রকৃত ও বিশ্বস্ত অংশীদারদের সঙ্গে সম্পর্ক জোরদার করছে, যেখানে তুরস্ক একটি গুরুত্বপূর্ণ মিত্র। ঐতিহ্যবাহী খেলাধুলার আন্তর্জাতিকীকরণে ওয়ার্ল্ড এথনোস্পোর্টস ইউনিয়নের সহযোগিতা কামনা করছি।”

তিনি গাজায় চলমান গণহত্যার বিরুদ্ধে তুর্কি প্রেসিডেন্টের নৈতিক অবস্থানের প্রশংসা করেন এবং নিপীড়িত মুসলিম জনগণের জন্য শক্তিশালী আন্তর্জাতিক জোট গঠনের প্রয়োজনীয়তা উল্লেখ করেন।

বৈঠকের শেষে আসিফ মাহমুদ সজীব ২০২৫ সালের গ্লোবাল ইয়ুথ সামিটে বিলাল এরদোগানকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান এবং উভয় দেশের কৌশলগত অংশীদারিত্ব জোরদারের প্রত্যাশা ব্যক্ত করেন।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

মেডিকেলে দেশসেরা শান্ত

মেডিকেলে দেশসেরা শান্ত

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর