এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ মনোনয়ন নিয়ে বিরোধ, মঞ্চ ও দোকানে ভাঙচুর

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি
০৯ নভেম্বর ২০২৫, ১৯:৫৪
বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ২০ মনোনয়ন নিয়ে বিরোধ, মঞ্চ ও দোকানে ভাঙচুর

ময়মনসিংহ-৩ (গৌরীপুর) আসনে বিএনপির মনোনয়নকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছেন। এ সময় মঞ্চসহ একাধিক ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুরের ঘটনাও ঘটে।

রোববার (৯ নভেম্বর) সন্ধ্যায় গৌরীপুর পৌর শহরের পাটবাজার এলাকায় এ সংঘর্ষ হয়। গৌরীপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার দেবাশীষ কর্মকার জানান, এখনো থেমে থেমে সংঘর্ষ চলছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সেনাবাহিনী ও পুলিশ মাঠে কাজ করছে।

দলীয় সূত্রে জানা যায়, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ইঞ্জিনিয়ার এম. ইকবাল হোসেন ময়মনসিংহ-৩ আসনে দলীয় মনোনয়ন পেয়েছেন। এতে ক্ষুব্ধ হন মনোনয়নবঞ্চিত আহমেদ তায়েবুর রহমান হিরন। রোববার জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ইকবালের সমাবেশে যোগ দিতে আসা নেতাকর্মীদের ওপর হিরনের সমর্থকরা হামলা চালান বলে অভিযোগ ওঠে।

পাল্টা হিসেবে ইকবালপন্থিরা হিরনের মহিলা সমাবেশের মঞ্চে ভাঙচুর চালান। এরপর দফায় দফায় ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষে অন্তত ২০ জন আহত হন। আহতদের নাম-পরিচয় এখনো জানা যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে বিএনপির প্রার্থী ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন বলেন, “দলের সিদ্ধান্তের বিরুদ্ধে অবস্থান নিয়ে একটি পক্ষ আমাদের ওপর সন্ত্রাসী হামলা চালিয়েছে। আমি প্রশাসন ও দলীয়ভাবে দায়ীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা চাই।”

এদিকে, শনিবার রাতে জেলা উত্তর যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর হোসেন পাপ্পুর কার্যালয়ে হামলার ঘটনায় যৌথ বাহিনী অভিযান চালিয়ে চারজনকে রামদাসহ আটক করেছে।

উপজেলা বিএনপির আহ্বায়ক তায়েবুর রহমান হিরনের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও বক্তব্য পাওয়া যায়নি। তবে তাঁর সমর্থকদের দাবি, “ইকবাল সমর্থকরা আমাদের মহিলা সমাবেশের মঞ্চে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করেছে। এতে আমাদের বহু কর্মী আহত হয়েছেন।

গৌরীপুর থানার ওসি মো. দিদারুল ইসলাম বলেন, “বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে যৌথ বাহিনী সতর্ক অবস্থানে আছে, যাতে পুনরায় কোনো সহিংসতা না ঘটে।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ১

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ১

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

আসছে না এয়ার অ্যাম্বুলেন্স, লন্ডন যাচ্ছেন না খালেদা জিয়া

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর