এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

ফলে আশাজাগানিয়া রপ্তানি

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
১৫ নভেম্বর ২০২৫, ১৭:১৪
ফলে আশাজাগানিয়া রপ্তানি

স্বাদ, পুষ্টিগুণে দেশি ফলের ভালো বিকল্প এখনও কেবল দেশি ফলই। এটি হয়তো দেশে থেকে অনেকে বুঝতে পারেন না। সে কারণে আনারস না কিনে আপেল কেনেন। পেওলার পরিবর্তে চেরি। দেশি ফলের গুরুত্বটা ঠিকই বুঝতে পারেন প্রবাসীরা। বারো মাসই দেশের মৌসুমি ফলের অপেক্ষায় থাকেন তারা। বিদেশে প্রবাসী বাংলাদেশিদের দোকানে খোঁজখবর রাখেন। অতিমারি করোনার পর এই প্রবণতা অনেক বেড়েছে। তথ্য-উপাত্তও সে কথাই বলছে। প্রবাসী বাংলাদেশিরাই দেশ থেকে রপ্তানি করা ফলমূলের প্রধান ভোক্তা। বিদেশিরাও বাংলাদেশের সুস্বাদু ফল খেতে পছন্দ করেন। 

রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ তথ্য-উপাত্তে দেখা যায়, গত অক্টোবরে বিভিন্ন ধরনের ফলমূলে রপ্তানি বেড়েছে ৫২০ শতাংশ। অবশ্য রপ্তানি পরিমাণে খুব বেশি নয়। দুই কোটি ডলারের মতো। টাকায় যা আড়ইশ কোটির মতো। গত বছরের অক্টোবরে রপ্তানির পরিমাণ ছিল ৩০ লাখ ডলারের কিছু বেশি। আগস্ট মাসের চেয়ে অক্টোবরে রপ্তানি বেশি হয়েছে ৫৭ শতাংশ। অন্যদিকে চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত গত চার মাসে গড়ে রপ্তানি বেড়েছে ১৩৫ শতাংশ। এই চার মাসে বিভিন্ন ধরনের ফলমূল রপ্তানি থেকে আয় এসেছে পাঁচ কোটি ডলার, অর্থাৎ ৬১০ কোটি টাকা। গত অর্থবছরের একই সময়ে ছিল দুই কোটি ১৩ লাখ ডলার। গত ২০২৪-২৫ অর্থবছরে রপ্তানির এ পরিমাণ ছিল ছয় কোটি ৭৫ লাখ ডলার। 

কৃষিপণ্য ক্যাটেগরির আওতায় ফল রপ্তানি হয়ে থাকে। এই ক্যাটেগরিতে ১০ ধরনের কৃষিপণ্য রপ্তানি হয়। এর মধ্যে চার মাসে ছয় ধরনের পণ্যের রপ্তানিই কমেছে। ফলমূলের রেকর্ড ৫২০ শতাংশ রপ্তানির পরও কৃষিপণ্যের গড় রপ্তানি ইতিবাচক নয়। ইপিবির তথ্য-উপাত্তে দেখা যায়, ১০ উপখাত মিলে গত চার মাসে কৃষিপণ্যের রপ্তানি আয় কমেছে প্রায় ২ শতাংশ। 

জানতে চাইলে ফল রপ্তানিকারক সানসারইজ ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী আব্দুল কিয়াম সমকালকে বলেন, প্রবাসী বাংলাদেশিরা বাংলাদেশের ফলের প্রধান ভোক্তা। বিভিন্ন দেশে স্থানীয় বাংলাদেশি দোকানগুলোতে সব সময় মৌসুমি ফলের অপেক্ষায় থাকেন তারা। বিশেষ করে বয়স্কদের এই প্রবণতা বেশি দেখা যায়। এ কারণে বাংলাদেশি চাহিদা ভালো। তবে প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান অর্জন করতে না পারা দীর্ঘদিন ফল রপ্তানিতে একটা বড় চ্যালেঞ্জ ছিল। সেই জটিলতা কেটেছে। সরকারি ব্যবস্থাপনায় শ্যামপুরে একটি সেন্ট্রাল প্যাকিং হাউস এবং একটি পরীক্ষাগার হয়েছে। এখান থেকে ফল ও সবজি রপ্তানির বিভিন্ন প্রক্রিয়াকরণ, যেমন– ধৌতকরণ, শীতলীকরণ, শুকানো ও মোড়কজাতকরণের সুবিধা দেওয়া হয়। এর ফলে রপ্তানিতে পণ্যের মান এবং প্রক্রিয়ায় আন্তর্জাতিক মান নিশ্চিত করা সম্ভব হচ্ছে। এতে ইউরোপের মতো দেশেও রপ্তানিতে এখন আর সমস্যায় পড়তে হয় না। মূলত এ কারণেই ফলের রপ্তানি বেড়েছে। আগামীতে রপ্তানি আরও বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।  

জানা গেছে, আম, কাঁঠাল, লিচু, মাল্টা, আনারস, পেয়ারা, ড্রাগন, লেবু, নারকেল, আমড়া, জলপাইসহ ৩০ থেকে ৩৫ ধরনের ফল রয়েছে রপ্তানি তালিকায়। মধ্যপ্রাচ্যই ফলের প্রধান রপ্তানি বাজার। তবে ইউরোপের বিভিন্ন দেশ, জাপান, কানাডাসহ ৪০টি দেশে রপ্তানি হয় বাংলাদেশের ফল। রপ্তানিকারকরা বলছেন, রপ্তানির জন্য ভালো মানের ফল উৎপাদনে উত্তম কৃষিচর্চা অনুসরণ, জমি থেকে ফল সংগ্রহ, আন্তর্জাতিক মানে প্যাকেজিং,  সংরক্ষণ এসব প্রক্রিয়া জটিল। সাধারণ চাষির পক্ষে এ প্রক্রিয়াগুলোতে আন্তর্জাতিক মান ঠিক রাখা প্রায়ই সম্ভব হয় না। এ ছাড়া আকাশপথে পরিবহনে সময়মতো বিমান শিডিউল পাওয়া, অতিরিক্ত পরিবহন ব্যয়, মান সনদ প্রাপ্তি ও রপ্তানির প্রায় সব পর্যায়ে নানান দাপ্তরিক জটিলতা রয়েছে। এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নিলে রপ্তানি আরও অনেক বাড়ানো সম্ভব। 

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

আজ বেগম রোকেয়া দিবস

আজ বেগম রোকেয়া দিবস

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর