এইমাত্র পাওয়া
আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

বিমানে সর্বোচ্চ কতটি লাগেজ নেওয়া যায়, জানুন নিয়মগুলো

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
৩১ অক্টোবর ২০২৫, ১৭:০০
বিমানে সর্বোচ্চ কতটি লাগেজ নেওয়া যায়, জানুন নিয়মগুলো

বাস, লঞ্চ বা ট্রেনে চাইলেই যত খুশি মালামাল নিয়ে যাওয়া যায়। কিন্তু আকাশপথে ভ্রমণের ক্ষেত্রে সে সুযোগ নেই। বিমানে ভ্রমণের সময় লাগেজের ওজন, আকৃতি, এমনকি ভেতরের উপকরণ নিয়েও রয়েছে নির্দিষ্ট নিয়মকানুন। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে ও উড়োজাহাজের ভারসাম্য রক্ষায় এসব নিয়ম কঠোরভাবে মানা হয়।

বিমানে সাধারণত দুই ধরনের লাগেজ নেওয়ার অনুমতি দেওয়া হয়— হ্যান্ড লাগেজ (কেবিন ব্যাগ) ও বুকিং লাগেজ (চেক-ইন ব্যাগ) । প্রতিটির ক্ষেত্রেই রয়েছে ভিন্ন ভিন্ন শর্ত ও সীমাবদ্ধতা।

১. কেবিন বা হ্যান্ড লাগেজ

ওজনসীমা : বিদেশগামী যাত্রীরা সর্বোচ্চ ৭ কেজি ওজনের হ্যান্ড লাগেজ নিতে পারেন।

আকারসীমা : হ্যান্ড লাগেজের দৈর্ঘ্য ২০ ইঞ্চি, প্রস্থ ১৫ ইঞ্চি ও গভীরতা ১০ ইঞ্চির বেশি হওয়া চলবে না। এর বেশি হলে সেটি কেবিনে নেওয়া যাবে না, বরং বুকিং লাগেজ হিসেবে দিতে হবে।

যা নেওয়া যাবে : হ্যান্ড লাগেজে রাখা যায় স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল ফোন, ট্যাব, ল্যাপটপ, জরুরি কাগজপত্র, ওষুধ ইত্যাদি।

যা নেওয়া যাবে না : ছুরি, কাঁচি, সুচ, ম্যাচ, লাইটার এবং ১০০ মিলিলিটারের বেশি তরল পদার্থ (যেমন—শ্যাম্পু, পারফিউম, লোশন, স্প্রে, নেইলপলিশ ইত্যাদি) হ্যান্ড লাগেজে নেওয়া নিষিদ্ধ। এ ছাড়া নিরাপত্তা বা যাত্রীদের স্বাচ্ছন্দ্যে বিঘ্ন ঘটায় এমন কিছু বহন করাও নিষিদ্ধ।

২. বুকিং লাগেজ

আকার ও পরিমাণ : ২৭ ইঞ্চি লম্বা, ১১ ইঞ্চি চওড়া ও ১৪ ইঞ্চি গভীরতার লাগেজ সাধারণত বুকিং লাগেজ হিসেবে ধরা হয়।

বেশিভাগ এয়ারলাইন একজন যাত্রীকে এক বা দুইটি লাগেজ বিনা চার্জে বুকিং করার সুযোগ দেয়।

ওজনসীমা (ক্লাসভেদে)

বিজনেস ক্লাসে : দুটি ব্যাগে মোট ৬০ কেজি (প্রতিটি ৩০ কেজি করে)।

ইকোনমি ক্লাসে : দুটি ব্যাগে মোট ৪০ কেজি (প্রতিটি ২০ কেজি করে)।

দুই বছরের কম বয়সী শিশুদের জন্য : একটি ব্যাগে সর্বোচ্চ ১০ কেজি বহনের অনুমতি আছে। এ ছাড়া শর্তসাপেক্ষে শিশু বহনের স্ট্রলার নেওয়া যায়।

যা রাখা যাবে না: বুকিং লাগেজে স্বর্ণালংকার, নগদ অর্থ, মোবাইল বা ট্যাব, মুদ্রা, মূল্যবানসামগ্রী, পাওয়ার ব্যাংক বা লিথিয়াম ব্যাটারি ব্যবহার হয় এমন যন্ত্র রাখা নিষিদ্ধ। এসব হারিয়ে গেলে এয়ারলাইনের কোনো দায় থাকে না।

দাহ্য বা তরল পদার্থ : পারফিউম, সেভিং ফোম, জীবাণুনাশক ইত্যাদি দাহ্য পদার্থ ৫০০ মিলিলিটারের বেশি নেওয়া যাবে না।

ভ্রমণের আগে যা জেনে নেবেন

এয়ারলাইন, গন্তব্য ও টিকিটের শ্রেণিভেদে লাগেজের নিয়ম কিছুটা আলাদা হতে পারে। তাই যাত্রার আগে নিজের এয়ারলাইনের ওয়েবসাইটে গিয়ে লাগেজ সীমা, অনুমোদিত পণ্য ও নিষিদ্ধ সামগ্রীর তালিকা দেখে নেওয়াই সবচেয়ে নিরাপদ।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

মেডিকেলে দেশসেরা শান্ত

মেডিকেলে দেশসেরা শান্ত

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর