এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

নতুন পে কাঠামো চূড়ান্তে ব্যস্ত পে কমিশন

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
০৫ নভেম্বর ২০২৫, ১৬:৩৩
নতুন পে কাঠামো চূড়ান্তে ব্যস্ত পে কমিশন

সরকারি চাকরিজীবীদের নতুন বেতন কাঠামো চূড়ান্ত করতে শেষ মুহূর্তে ব্যস্ত সময় পার করছেন পে কমিশনের সদস্যরা।  গত ৩০ অক্টোবর বিভিন্ন সমিতি ও অ্যাসোসিয়েশনের সঙ্গে মতবিনিময় শেষ করেছে কমিশন।  এখন সব প্রস্তাব ও অর্থনৈতিক প্রেক্ষাপট বিশ্লেষণ করে চূড়ান্ত সুপারিশের প্রস্তুতি নিচ্ছেন তারা।  তবে এই সরকারের আমলে নতুন পে স্কেল কার্যকর নিয়ে সন্দেহ প্রকাশ করেছেন কেউ কেউ।

তাদের যুক্তি, কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে, পে স্কেলের সুপারিশ আগামী ডিসেম্বর কিংবা জানুয়ারির মধ্যে ঘোষণা হতে পারে।  কিন্তু নির্বাচনী মহাযজ্ঞ বিশেষ করে তপসিল, রোডম্যাপ ও বাস্তবায়ন প্রক্রিয়া নিয়ে মধ্য ডিসেম্বর থেকেই সরকারের ব্যস্ততা যে পরিমাণ বাড়বে; তাতে পে স্কেলে নজর দেওয়া সরকারের পক্ষে কতটা সম্ভব হবে— তা নিয়ে প্রশ্ন থেকেই যাচ্ছে।  শঙ্কা রয়েছে পে স্কেল বাস্তবায়নে বাজেট নিয়েও।  এ ক্ষেত্রে সর্বশেষ শিক্ষক আন্দোলন দমাতে অতিরিক্ত সাড়ে ৭ শতাংশ বাড়ি ভাড়া বাস্তবায়নে শিক্ষা মন্ত্রণালয়-অর্থ মন্ত্রণালয় যে পরিমাণ লুকোচুরি করেছে; তাতে সহজেই অনুমেয়- সরকারের হাতে বাড়তি অর্থ নেই।  বিষয়টি নিয়ে সে সময় খোলাখুলি বক্তব্যও দিয়েছিল খোদ দুই মন্ত্রণালয়ের শীর্ষ কর্তারা।

এর আগে পে কমিশনের সভাপতি ও সাবেক অর্থ সচিব জাকির আহমেদ খান জানিয়েছিলেন, ‘কার্যক্রম দ্রুতগতিতে চলছে।  আশা করি নির্ধারিত সময়ের মধ্যেই কমিশন সুপারিশ জমা দিতে পারবে।’ নাম প্রকাশ না করার শর্তে আরেক সদস্য জানিয়েছিলেন, তাদের দায়িত্ব সুপারিশ পর্যন্ত, বাস্তবায়নের নয়।

কী হবে বাস্তবায়ন প্রক্রিয়ার? বিষয়টি নিয়ে কথা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ আইনুল ইসলামের সঙ্গে।  এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘পে কমিশন প্রস্তাব দিলেও আমার মনে হয় রাজনৈতিক কৌশলও থাকতে পারে।  সরকার আলোচনা করে হয়তো বাস্তবায়নের দায়িত্ব আগামী সরকারের কাছেই ঠেলে দিতে পারে।  তখন বলা হবে, এই জিনিসটা বাস্তবায়ন করবে আগামীর নির্বাচিত সরকার।  শেষ মুহূর্তে এসে এরকম সিদ্ধান্ত আসতে পারে।  কারণ সময় খুবই কম’।

তিনি বলেন, “ফেব্রুয়ারিতে যদি নির্বাচন হয় কমিশনের মেয়াদ আছে ফেব্রুয়ারি ১৪ তারিখ পর্যন্ত।  প্রত্যেকেরই কিন্তু একটা কৌশল আছে, সরকার যেমন তার একটা কৌশলে কাজ করবে রাজনৈতিক দলগুলোরও কৌশল আছে।  রাজনৈতিক কৌশল এমন হতে পারে যে, আসলে আলোচনা করে কিংবা অন্যভাবে এই সময়টা পার হয়ে যাবে।  আলোচনা করতে করতে হয়তো দেখা যাবে, নির্বাচন চলে আসবে তখন আমরা সবাই নির্বাচনের দিকে মনোযোগী হবো।  সবাই ভোটার এবং নির্বাচনের উপর গুরুত্ব দেবে।  ফলস্বরূপ এটা আসলে নির্বাচিত সরকারের কাছেই চলে যেতে পারে বলে”।

বেতন-ভাতা দ্বিগুণ করা হলে বছরে প্রায় ৮০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে।  এছাড়া, গড়ে ৯০ শতাংশ বৃদ্ধি করা হলেও প্রায় ৭০-৭৫ হাজার কোটি এবং ৮০ শতাংশ বৃদ্ধি করলে প্রায় ৬৫-৭০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে।  এই অতিরিক্ত টাকার যোগান দিতে সরকারের বেগ পেতে হতে পারে।

ইতোপূর্বে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বলেছিলেন, এই সরকারই নতুন পে স্কেল কার্যকর করতে চায়।  সে হিসেবে আগামী ডিসেম্বর বা জানুয়ারির মধ্যে কমিশনের সুপারিশ পেলে দ্রুত সময়ের মধ্যেই অন্তর্বর্তী সরকার পে স্কেল কার্যকর করতে পারবে।

নতুন পে স্কেল কার্যকর করা নিয়ে অন্তর্বর্তী সরকার সরকারি কর্মচারীদের চাপের মুখে রয়েছে বলেও মনে করেন রাষ্ট্রবিজ্ঞানের এই অধ্যাপক।  তার কথায়, তারা (সরকার) ইতোমধ্যে বলেছেন— আমরা ছয় মাসের মধ্যে কমিশন সুপারিশ দেবে এবং অর্থ উপদেষ্টা বলেছেন, আগামী বছর আমাদের আমলেই নতুন স্কেল কার্যকর করে।  সরকার একদিকে যেমন নির্বাচনের বিষয়গুলো নিয়ে প্রচণ্ড রকমের চাপের মধ্যে আছে, আবার কর্মচারীদের কাছ থেকেও বেতনভাতা বৃদ্ধি নিয়ে বহুমুখী চাপের মধ্যে আছে। পরিস্থিতি মোকাবিলায় সরকার উন্নয়ন বাজেটে কাটছাঁট করতে পারে। সেক্ষেত্রে উন্নয়ন বাজেট যদি কমিয়ে আনা যায়, তাহলে অতিরিক্ত ব্যয় বহন করা সহজ হবে। কিন্তু সরকার যদি উন্নয়নের সাথে নেগোশিয়েট করে সেটাও আবার মানুষ মানতে চায় না।  বাংলাদেশের বড় চ্যালেঞ্জ হচ্ছে, মানুষ উন্নয়ন চায় দ্রুতগতিতে আবার তাদের বেতন-ভাতাও বেশি করতে চায়।

‘পে কমিশন প্রস্তাব রাজনৈতিক কৌশলও থাকতে পারে।  সরকার আলোচনা করে হয়তো বাস্তবায়নের দায়িত্ব আগামী সরকারের কাছেই ঠেলে দিতে পারে।  তখন বলা হবে, এই জিনিসটা বাস্তবায়ন করবে আগামীর নির্বাচিত সরকার।  শেষ মুহূর্তে এসে এরকম সিদ্ধান্ত আসতে পারে। কারণ সময় খুবই কম’।- ঢাবি অধ্যাপক

পে কমিশন সংশ্লিষ্ট একাধিক সূত্র জানিয়েছে, নতুন স্কেলে বেতন দ্বিগুণ হতে পারে।  দীর্ঘদিন ধরে পে স্কেল না পেয়ে কর্মজীবীরা একাধিকবার আন্দোলনেও নেমেছেন। এখন বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিতে তৎপর চাকরিজীবীদের সংগঠনগুলো।  নতুন স্কেল অনুযায়ী কর্মজীবীদের বেতন-ভাতা দিতে সরকারকে গুনতে হবে বাড়তি টাকা।  ২০২৪-২৫ অর্থবছরে কর্মকর্তা-কর্মচারীদের বেতন-ভাতার জন্য বরাদ্দ ছিল প্রায় ৮২ হাজার ৯৭৭ কোটি টাকা, যার মধ্যে ব্যয় হয়েছে প্রায় ৭০ হাজার কোটি টাকা।  ২০২৫-২৬ অর্থবছরে ইনক্রিমেন্টসহ এই ব্যয় বেড়েছে প্রায় দুই হাজার কোটি টাকা।  চলতি অর্থবছরে বরাদ্দ দেওয়া হয়েছে ৮৪ হাজার ৬৮৪ কোটি টাকা।  তবে নতুন পে স্কেল কার্যকর করতে হলে বাড়তি টাকা লাগবে সরকারের।

এদিকে সরকারি চাকরিজীবীদের নতুন পে স্কেল নিয়ে আলোচনা জোরদার হলেও এই সরকারের আমলে তা কার্যকর হওয়ার শঙ্কা উত্থাপিত হয়েছে বিশেষজ্ঞ মহলে।  পে কমিশন সকল প্রস্তাব পর্যালোচনা করে চূড়ান্ত সুপারিশের কাজ প্রায় শেষ করলেও রাজনৈতিক সময়সূচি, নির্বাচন এবং বাজেটের চাপ বিবেচনায় বাস্তবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।  বিশেষ করে বেতন-ভাতা দ্বিগুণ হলে বছরে প্রায় ৮০ হাজার কোটি টাকা বাড়তি ব্যয়ের বিষয়টি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।  আগামী নির্বাচনের প্রাক্কালে সরকার একদিকে রাজনৈতিক চাপের মুখে, অন্যদিকে কর্মচারীদের বেতন-ভাতা বৃদ্ধির দাবিতেও জর্জরিত।  যার ফলে এই সিদ্ধান্ত নতুন নির্বাচিত সরকারের উপর ন্যস্ত হওয়ার সম্ভাবনার কথাই উঠে আসছে।  আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন হলে তবে এ স্বল্প সময়ে অন্তর্বর্তীকালীন সরকার দ্রুত সময়ে এই স্কেল বাস্তবায়ন করতে পারবে না বলে অনেকেরে মধ্যে শঙ্কা তৈরি হয়েছে।

প্রসঙ্গত, বেতন-ভাতা দ্বিগুণ করা হলে বছরে প্রায় ৮০ হাজার কোটি টাকা অতিরিক্ত ব্যয় হবে।  এছাড়া, গড়ে ৯০ শতাংশ বৃদ্ধি করা হলেও প্রায় ৭০-৭৫ হাজার কোটি এবং ৮০ শতাংশ বৃদ্ধি করলে প্রায় ৬৫-৭০ হাজার কোটি টাকা অতিরিক্ত খরচ হবে।  এই অতিরিক্ত টাকার যোগান দিতে সরকারের বেগ পেতে হতে পারে। 

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ১

নোয়াখালীতে বাসের ধাক্কায় নিহত ১

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর