এইমাত্র পাওয়া
আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

শিক্ষক নিয়োগ বিধিমালা হাতে পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে!

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
২৮ অক্টোবর ২০২৫, ১৩:২৩
শিক্ষক নিয়োগ বিধিমালা হাতে পেলেই বিজ্ঞপ্তি প্রকাশ হবে!

সারা দেশে এ মুহূর্তে ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।  শিক্ষক নিয়োগ বিধিমালা পেলেই নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে।  আগামী নভেম্বর মাসে সহকারী শিক্ষক নিয়োগের বিজ্ঞপ্তি দিতে পারব।

প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক আবু নূর মোহাম্মদ শামসুজ্জামান এ কথা জানিয়েছেন।  রাজধানীর মিরপুরে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের নিজ কার্যালয়ে গতকাল সোমবার (২৭ অক্টোবর) বাংলাদেশ সংবাদ সংস্থাকে (বাসস) দেওয়া একান্ত সাক্ষাৎকারে তিনি এ কথাগুলো বলেন।

শামসুজ্জামান বলেন, ‘আমরা প্রধান শিক্ষকদের জন্য দশম গ্রেড ইতিমধ্যে ঘোষণা করেছি এবং সেই লক্ষ্যে কাজও হচ্ছে।  খুব সহসাই দশম গ্রেড বাস্তবায়ন হবে।  আর সহকারী শিক্ষক যাঁরা আছেন, তাঁদের ১১তম গ্রেডের জন্য মন্ত্রণালয়ে সুপারিশ পাঠিয়েছি।  পে কমিশনে এটা নিয়ে আলোচনাও হয়েছে।  শিক্ষকদের যে শূন্য পদগুলো আছে, তা পূরণ করার জন্য আমরা উদ্যোগ নিয়েছি।’

মহাপরিচালক বলেন, ‘সারা দেশে এ মুহূর্তে ১৩ হাজার ৫০০ সহকারী শিক্ষকের পদ শূন্য রয়েছে।  আমরা শিক্ষক নিয়োগ বিধিমালাটা হাতে পেলেই নিয়োগ বিজ্ঞপ্তিতে যাব। আশা করি খুব অল্প সময়ে অর্থাৎ আগামী নভেম্বর মাসে আমরা বিজ্ঞপ্তি দিতে পারব।’ তিনি বলেন, "এর বাইরেও দীর্ঘদিনের একটা সমস্যা জমে আছে।  সেটা হলো ৩২ হাজার সহকারী শিক্ষক এই মুহূর্তে চলতি দায়িত্বে অথবা ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক হিসেবে কর্মরত রয়েছেন।  এটা নিঃসন্দেহে তাঁদের জন্য খুব যন্ত্রণাদায়ক। "

মহাপরিচালক বলেন, ‘পদগুলো শূন্য থাকার পরও তাঁরা পদোন্নতি পাচ্ছেন না একটি মামলার জন্য।  আশা করছি খুব অল্প সময়ে এ মামলার রায় হয়ে যাবে।  এর ফলে এই ৩২ হাজার প্রধান শিক্ষকের পদ আমরা পূরণ করতে পারব।  একই সাথে তখন সহকারী শিক্ষকের পদগুলোও শূন্য হবে।  এরপর ৩২ হাজার পদে আবারও নতুন শিক্ষক নিয়োগ দেওয়া যাবে।’

মহাপরিচালক আরও বলেন, ‘আমরা শিক্ষকদের প্রশিক্ষণের বিষয়ে খুব গুরুত্ব দিচ্ছি।  আমরা তাঁদের লিডারশিপ ট্রেনিংসহ অন্য ট্রেনিংগুলোকে কীভাবে আরও ইনক্লুসিভ করা যায়, সে লক্ষ্যে কাজ করে যাচ্ছি।’ তিনি বলেন, ‘আমরা প্রধান শিক্ষকদের ক্ষমতা বাড়াচ্ছি।  আগে ক্ষুদ্র মেরামত বা স্লিপের জন্য প্রধান শিক্ষকেরা দেড় লাখ টাকা পর্যন্ত খরচ করতে পারতেন।  এটাকে বাড়িয়ে তিন লাখ টাকা করাসহ অন্যান্য জায়গাতেও কীভাবে তাঁরা আর্থিকভাবে ক্ষমতাবান হতে পারেন, সেই জায়গায় আমরা কাজ করছি।  বিশেষ করে নির্মাণকাজ অথবা মেরামতের কাজের বিল প্রদানের ক্ষেত্রে অবশ্যই প্রধান শিক্ষক এবং আমাদের শিক্ষা অফিসারের যৌথ স্বাক্ষরের প্রয়োজন হবে।  দুজনেরই প্রত্যয়ন ছাড়া কোনো বিল প্রদান করা হবে না।’

মহাপরিচালক বলেন, ‘আমরা আশা করছি যে আগামী দিনগুলোতে প্রধান শিক্ষকদের আরও ক্ষমতা দিতে পারব।  আমরা আমাদের প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের জন্য সারা দেশে যে প্রতিষ্ঠানগুলো আছে তার নির্মাণকাজ থেকে শুরু করে সংস্কারকাজের জন্য অনেকগুলো প্রকল্প হাতে নিয়েছি।  এসব প্রকল্পের কাজ শেষে আশা করি আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে বাংলাদেশে জরাজীর্ণ কোনো স্কুল থাকবে বলে আমি মনে করি না।’

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

মেডিকেলে দেশসেরা শান্ত

মেডিকেলে দেশসেরা শান্ত

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর