বাংলাদেশ বিমান বাহিনীতে জনবল নিয়োগ: ৫০ পদে ২৩৪ জনের সুযোগ
জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বিমান বাহিনী। সাংগঠনিক কাঠামোভুক্ত রাজস্ব খাতে ৫০টি বেসামরিক পদে মোট ২৩৪ জনকে নিয়োগ দেওয়া হবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৮ নভেম্বর ২০২৫ তারিখ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান:
বাংলাদেশ বিমান বাহিনী
পদের সংখ্যা:
৫০টি পদে মোট ২৩৪ জন
চাকরির ধরন:
অস্থায়ী
প্রার্থীর ধরন:
নারী ও পুরুষ উভয়ই আবেদন করতে পারবেন
কর্মস্থল:
ঢাকা
বয়সসীমা:
৮ নভেম্বর ২০২৫ তারিখে বয়স ১৮ থেকে ৩২ বছর হতে হবে।
তবে ২, ৪ ও ১১ নম্বর পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের জন্য ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
বয়স প্রমাণের ক্ষেত্রে কোনো এফিডেভিট গ্রহণযোগ্য হবে না।
আবেদন ফি:
১ নম্বর পদ: ১৫০ টাকা
২–২০ নম্বর পদ: ১০০ টাকা
২১–৫০ নম্বর পদ: ৫০ টাকা
(ফি অফেরতযোগ্য)
আবেদন প্রক্রিয়া:
প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ বিমান বাহিনীর ওয়েবসাইটে —
আবেদনের সময় ৩০০×৩০০ পিক্সেল আকারের ছবি এবং ৩০০×৮০ পিক্সেল আকারের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে।
বিস্তারিত জানতে বিমান বাহিনীর ওয়েবসাইটে প্রকাশিত সম্পূর্ণ নিয়োগ বিজ্ঞপ্তি দেখার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়া বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়:
৮ নভেম্বর ২০২৫, বিকেল ৫টা পর্যন্ত


