আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীতে ৬৭ গাড়িচালক নিয়োগ, আবেদন শুরু ১৪ অক্টোবর
বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী ৬৭টি গাড়িচালক পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। পদগুলোতে গ্রেড-১৫ (ভারী গাড়িচালক) ও গ্রেড-১৬ (হালকা গাড়িচালক) অন্তর্ভুক্ত।
যোগ্য প্রার্থীদের অবশ্যই অষ্টম শ্রেণি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এবং প্রযোজ্য ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। অভিজ্ঞ চালকদের অগ্রাধিকার দেওয়া হবে।
আবেদন প্রক্রিয়া শুরু হবে ১৪ অক্টোবর ২০২৫ থেকে এবং শেষ হবে ০৩ নভেম্বর ২০২৫। আবেদন ফি নির্ধারিত হয়েছে ১০০ টাকা। পরীক্ষার সময় ও স্থান প্রার্থীদের মোবাইলে এসএমএস-এর মাধ্যমে জানানো হবে।
২০১৮ সালের বিজ্ঞপ্তিতে আবেদন করা প্রার্থীরা পুনরায় আবেদন করতে হবে না। বিস্তারিত তথ্য পাওয়া যাবে আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ওয়েবসাইটে।


