এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

এবার গীতিকার হিসেবে আমার অভিষেক হচ্ছে: নীল হুরেজাহান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
২৫ নভেম্বর ২০২৫, ০১:০৪
এবার গীতিকার হিসেবে আমার অভিষেক হচ্ছে: নীল হুরেজাহান

নীল হুরেজাহান। তারকা উপস্থাপক, মডেল ও অভিনেত্রী। টেলিভিশনের পাশাপাশি স্টেজে ও বিভিন্ন লাইভ অনুষ্ঠানে নিয়মিত উপস্থাপনা করছেন। সম্প্রতি গীতিকবি হিসেবে আত্মপ্রকাশের পাশাপাশি গানের মডেল হয়ে দর্শক-শ্রোতার মনোযোগ কেড়েছেন। এ নিয়ে তাঁর সঙ্গে কথা বলেছেন রাসেল আজাদ বিদ্যুৎ

রাফার গাওয়া ‘জোছনা মাখা গন্ধ’ গানটি প্রকাশ না পেলে কখনও কি জানার সুযোগ হতো, একজন গীতিকবি নিজের ভেতর লুকিয়ে রেখেছেন? 

গীতিকবি পরিচয় কোনো এক সময় হয়তো প্রকাশ পেলেও পেতে পারত। ছোটবেলা থেকে যেহেতু লেখালেখি করি, সেহেতু মনের তাগিদে নিজের লেখাগুলো নিয়ে কিছু একটা করার চেষ্টা হয়তো করতাম। কী করতাম, তা নিয়ে আলাদা করে ভাবতে হয়নি রাফার কারণে। এই শিল্পী ও সংগীতায়োজক আমার গীতিকথাগুলো নিয়ে পূর্ণাঙ্গ অ্যালবাম করার সাহস দেখিয়েছেন। রাফার পুরো অ্যালবামের গানগুলোই আমার লেখা। তাঁর কারণেই গীতিকবি হিসেবে আত্মপ্রকাশ হচ্ছে। 

রাফার মতো জনপ্রিয় একজন শিল্পী পুরো অ্যালবামের গান লেখার বিষয়টি চ্যালেঞ্জিং মনে হয়েছিল কি?

কোনো কাজই সফল হয় না, যদি সহকর্মীদের সঙ্গে একে অপরের পছন্দ ও মতের মিল না থাকে। এদিক থেকে রাফার ও আমার চিন্তাধারায় খুব একটা পার্থক্য ছিল না। অ্যালবামের শুরু থেকে আমারা জানতাম, দর্শক-শ্রোতার কাছে কী তুলে ধরতে যাচ্ছি। এমন নয় যে, যা ইচ্ছা হয়েছে করে ফেলেছি। কথা, সুর, সংগীতায়োজনের যেমন অনেক কাটাছেঁড়া হয়েছে, তেমনি গান রেকর্ডিং থেকে শুরু করে ভিডিও নির্মাণ পর্যন্ত কাজে অনেক পরিবর্তন-পরিমার্জন করা হয়েছে। প্রায় এক বছর সময় লেগেছে অ্যালবামটি তৈরি করতে। সবশেষে যখন মনে হয়েছে, কাজটি পরিকল্পনামাফিক করতে পেরেছি, তখনই ‘আমার হারিয়ে যাওয়ার শুরু’ অ্যালবামের গানগুলো প্রকাশের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

‘আমার হারিয়ে যাওয়ার শুরু’ অ্যালবামের বাকি গানগুলো কবে নাগাদ প্রকাশ পাবে?

রাফা জানিয়েছে, শিগগির অ্যালবামের অন্য গানগুলো একে একে প্রকাশ করা শুরু করবে। সেই হিসেবে নতুন গানের জন্য শ্রোতাদের বেশিদিন অপেক্ষায় থাকতে হবে বলে মনে হয় না।

নিজের লেখা ‘জোছনা মাখা গন্ধ’ গানে নিজেকে মডেল হিসেবে দেখার অনুভূতি কেমন ছিল?

সত্যি বলতে কী, ‘জোছনা মাখা গন্ধ’ ট্রেলার প্রকাশের পর অন্যরকম এক অনুভূতি হচ্ছিল। সেই অনুভূতি সামাজিক মাধ্যমে সবার সঙ্গে শেয়ারও করেছি। লিখেছিলাম, নিজেকে শান্ত রাখা কঠিন হয়ে পড়েছে, যখন দেখছি পাচ্ছি আমার লেখা কথাগুলো একেকটি সুন্দর গানে রূপান্তরিতে হচ্ছে। এমন কিছুর সাক্ষী হতে পারার অনুভূতি সত্যি অন্য রকম, যা ভাষায় প্রকাশ করা অসম্ভব। আসলে এসবই সম্ভব হয়েছে রায়েফ আল হাসান রাফার জন্য। ভালো লাগা আরও বেড়ে গেছে আমার বন্ধু জেইরান মেহরনুশ জুহি এবং তার দলের অসাধাণ মিউজিক ভিডিওটি নির্মাণে দেখে।’

গানের প্রসঙ্গ তো হলো, এবার বলুন গীতিকবি হিসেবে পথ চলতে গিয়ে উপস্থাপক নীল হুরেজাহান পিছিয়ে পড়বে না তো?

আমি তা মনে করি না। ভালো লাগা থেকে অভিনয় ও মডেলিং করছি। নাতাশার ‘কেন আসলি না’, ইমরান ও পূজার ‘তুমি শুধু আমার’ ছাড়াও কদিন আগে শিরোনামহীন ব্যান্ডের ‘এই অবেলায়-২’ গানে মডেল হয়েছি। দর্শক-শ্রোতার সাড়াও পেয়েছি। এ ছাড়াও নির্মাতা মাসুদ হাসান উজ্জ্বলের মিউজিক্যাল ফিল্ম ‘আধা’সহ ওয়েব সিনেমা ‘সেকশন ৩০২’, ‘ক্রিমিনালস’-এ অভিনয় করেও দর্শক ভালোবাসা কুড়িয়েছি। তার পরও উপস্থাপক পরিচয়কে ছাপিয়ে যেতে পারিনি। পারিনি, কারণ নিজেই উপস্থাপক পরিচয়কে বড় করে দেখি। মানসম্পন্ন এবং ব্যতিক্রমী অনুষ্ঠান সঞ্চালনার ভবিষ্যতেও এই উপস্থাপক পরিচয় তুলে ধরতে চাই।

নানা ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করেন। এত সব বিষয়ে পারদর্শী হয়ে উঠলেন কীভাবে?

সব বিষয়ে যে অনেকের জানাশোনা আছে, এমন নয়। যখন যে ধরনের অনুষ্ঠান উপস্থাপনা করি, তখন সেই বিষয় নিয়ে পড়াশোনার পাশাপাশি নির্মাতা ও আয়োজকদের সঙ্গে আলোচনা করি। বিষয়ের গভীরে কীভাবে প্রবেশ করতে হয়, তা নিয়ে পরামর্শ করেই ক্যামেরার সামনে দাঁড়ানো কিংবা মঞ্চে পা রাখার সিদ্ধান্ত নিই। এক কথায়, যখন যা কিছু করি সেখানে নিজের সেরাটা দেওয়ার চেষ্টা থাকে।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

এখন ভোট স্থগিত চাওয়ার সময় নয়: হাইকোর্ট

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

১০ ডিসেম্বর সিইসির তফশিল বিষয়ে ভাষণ রেকর্ড করতে বিটিভি-বেতারকে ইসির চিঠি

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর