এইমাত্র পাওয়া
আজ বুধবার, ১৭ পৌষ, ১৪৩২ | ১৭ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

বিশ্বসাহিত্য কেন্দ্রে সন্ধ্যায় সায়ানের একক সংগীতানুষ্ঠান

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
০৭ নভেম্বর ২০২৫, ১৯:১১
বিশ্বসাহিত্য কেন্দ্রে সন্ধ্যায় সায়ানের একক সংগীতানুষ্ঠান

রাজধানীর বিশ্বসাহিত্য কেন্দ্র মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যায় ৭টায় হতে যাচ্ছে কণ্ঠশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের একক সংগীতানুষ্ঠান।  ‘আমি সুন্দর হবো’ শিরোনামে আয়োজনটি পরিচালনা করছে ‘বিটুইন দ্য লাইন’, যার উদ্যোক্তা ব্যান্ড ‘শহরতলী’র সদস্য জিল্লুর রহমান সোহাগ। দুই ঘণ্টার এই অনুষ্ঠান সন্ধ্যা ৭টা থেকে শুরু হবে বলে আয়োজকরা জানিয়েছেন। শেষ হবে রাত ৯টায়। 

এ প্রসঙ্গে সায়ান বলেন, ‘যে পৃথিবীতে আমরা বেঁচে আছি, সেখানে সৌন্দর্য কেবল দৃশ্যমান নয়—মানুষের মনের ভেতরেও সৌন্দর্য তৈরি হয়। গান সেই সৌন্দর্যের ভাষা। কনসার্টটি আমার কাছে শুধু শিল্পের আয়োজনে নয়, বরং চারপাশের প্রতি ভালোবাসা ও মানবিকতার প্রকাশ। যার যার মতো করে সুন্দর হবার প্রয়াস—এই ধারণাকে কেন্দ্র করেই গানগুলো সাজানো।’

আয়োজক সোহাগ জানান, ‘বিটুইন দ্য লাইন’ নামের প্রতিষ্ঠানের এটি প্রথম অনুষ্ঠান। তিনি বলেন, ‘আমরা চাই শ্রোতারা শুধু গান শুনে না, ভেতর থেকে কিছু অনুভব করুক। ‘আমি সুন্দর হবো একটু একটু করে, অসুন্দরকে সুন্দরে পাল্টাবো’—এটাই আমাদের মূল ভাবনা। আয়োজনটি যেন ভালো লাগা এবং ইতিবাচক বার্তা ছড়ায় সেই চেষ্টা করেছি।’ কনসার্টে প্রবেশের জন্য ১০০০ ও ৮০০ টাকার দুই ধরনের টিকিট পাওয়া যাচ্ছে।

ফারজানা ওয়াহিদ সায়ান গত কয়েক বছরে প্রতিবাদী ও সচেতনতামূলক গানের মাধ্যমে শ্রোতাদের কাছে পরিচিত হয়েছেন। তার কণ্ঠে জনপ্রিয় হওয়া গানগুলোর মধ্যে রয়েছে—‘আমিই বাংলাদেশ’, ‘তার চেয়ে মেনে নাও’, ‘হঠাৎ করেই চোখ পড়েছে’ এবং আরও কিছু উল্লেখযোগ্য সিঙ্গেল। সামাজিক-সাংস্কৃতিক বিষয় নিয়ে তাঁর নিজস্ব অবস্থান রয়েছে, আর সেই কারণেই নতুন প্রজন্মের অনেক শ্রোতার কাছে তাঁর আলাদা গ্রহণযোগ্যতা রয়েছে।

অন্যদিকে, সোহাগ বরাবরই ‘শহরতলী’ ব্যান্ডের সঙ্গে নিয়মিত পারফর্ম করছেন। ব্যান্ডের পাশাপাশি তিনি নিজেও গান লেখেন এবং এককভাবে সুর করেন। নতুন এই আয়োজন নিয়ে দর্শক-শ্রোতার উপস্থিতিতে হবে একটি স্মরণীয় সন্ধ্যা–এমনটিই  আশা করছেন শ্রোতারা। 

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

মেক্সিকোয় প্লেন বিধ্বস্তে নিহত ৭

মেক্সিকোয় প্লেন বিধ্বস্তে নিহত ৭

স্মৃতিসৌধের গণকবরের উপর ফটোসেশনের হিড়িক

স্মৃতিসৌধের গণকবরের উপর ফটোসেশনের হিড়িক

বিজয় দিবসে যুক্তরাষ্ট্র-ভারত-চীন-রাশিয়াসহ বিভিন্ন দেশের শুভেচ্ছা বাংলাদেশকে

বিজয় দিবসে যুক্তরাষ্ট্র-ভারত-চীন-রাশিয়াসহ বিভিন্ন দেশের শুভেচ্ছা বাংলাদেশকে

প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তক প্রস্তুত

প্রাথমিক স্তরের সব পাঠ্যপুস্তক প্রস্তুত

শিল্পী প্রলয় চাকী আটক

শিল্পী প্রলয় চাকী আটক

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস পালন

মালয়েশিয়ায় বাংলাদেশ হাইকমিশনে মহান বিজয় দিবস পালন

মুক্তিযুদ্ধের ‘কল্পকাহিনির’ নব্বই ভাগই মিথ্যা: আমির হামজা

মুক্তিযুদ্ধের ‘কল্পকাহিনির’ নব্বই ভাগই মিথ্যা: আমির হামজা

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট চালু

নাইজেরিয়ায় বাংলাদেশ হাইকমিশনে ই-পাসপোর্ট চালু

গুলশানে ফেলানী অ্যাভিনিউর নামফলক উন্মোচন

গুলশানে ফেলানী অ্যাভিনিউর নামফলক উন্মোচন

শ্রদ্ধা, সংস্কৃতি ও কনসার্টে ঢাবিতে ‘রক্তে রাঙা বিজয় আমার’

শ্রদ্ধা, সংস্কৃতি ও কনসার্টে ঢাবিতে ‘রক্তে রাঙা বিজয় আমার’

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

৯ কোটি ২০ লাখ রুপিতে কলকাতায় মুস্তাফিজ

জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিচার বিভাগ স্বাধীন করা আবশ্যক: প্রধান উপদেষ্টা

জবাবদিহিমূলক রাষ্ট্র প্রতিষ্ঠায় বিচার বিভাগ স্বাধীন করা আবশ্যক: প্রধান উপদেষ্টা

হাতিরঝিলে বিজিবির অর্কেস্ট্রা-ব্যান্ডদলের সংগীতানুষ্ঠান

হাতিরঝিলে বিজিবির অর্কেস্ট্রা-ব্যান্ডদলের সংগীতানুষ্ঠান

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা মাউশির

শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য  জরুরি নির্দেশনা মাউশির

ফ্যাসিস্টদের ব্যর্থ করে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা

ফ্যাসিস্টদের ব্যর্থ করে গণতান্ত্রিক অগ্রযাত্রা অব্যাহত থাকবে: প্রধান উপদেষ্টা

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর