এইমাত্র পাওয়া
আজ সোমবার, ১৫ পৌষ, ১৪৩২ | ১৫ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

প্রতিটি মুহূর্তই যেন নতুন এক চ্যালেঞ্জ

বিনোদন ডেস্ক
বিনোদন ডেস্ক
১৪ নভেম্বর ২০২৫, ০০:১০
প্রতিটি মুহূর্তই যেন নতুন এক চ্যালেঞ্জ

ঘন কুয়াশায় মোড়া লন্ডন শহরের এক কোণে, রাস্তার মোড়ে দাঁড়িয়ে এক মধ্যবয়সী ব্যক্তি। এক হাতে কফির কাপ। চোখে কাজের ক্লান্তি, ঠোঁটে আঁকা এক মৃদু, রহস্যময় হাসি। তিনিই আশীষ; যার প্রেমের গল্প একবার বলিউডের দর্শকদের হাসি-কান্না-উত্তেজনায় মাতিয়ে দিয়েছিল। ২০১৯ সালে লভ রঞ্জনের ‘দে দে প্যায়ার দে’ যখন মুক্তি পায়, তখন তা শুধু একটি হিট কমেডি-রোমান্স ছবিই ছিল না; এটি ছিল একটি সামাজিক প্রথার ওপর করা হালকা-পাতলা, তীব্র আঘাত।

পঞ্চাশোর্ধ্ব এক ব্যক্তির (অজয় দেবগন) জীবনজুড়ে আসে ষোড়শী এক তরুণীর (রাকুল প্রীত সিং) প্রেম, আর জড়িয়ে থাকে তাঁর প্রাক্তন স্ত্রী (টাবু)-এর মতো এক জটিল চরিত্র। ছবিটি শেষ হয়েছিল এক মিষ্টি, আশাবাদী সমাপ্তিতে। আর প্রথম ছবির গল্প যেখান থেকে শেষ হয়েছিল, ঠিক সেখান থেকেই শুরু হচ্ছে ‘দে দে প্যায়ার দে ২’-এর ক্যানভাস। প্রথম পর্বের পর ছয় বছর পেরিয়ে এসেছে। জীবন বদলেছে, সম্পর্কগুলো আরও গভীর হয়েছে, আর চরিত্রগুলো হয়ে উঠেছে আরও পরিণত। ট্রেলার মুক্তির পর থেকেই দর্শকদের উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে। 

ট্রেলারের সূচনাই হয় চমক দিয়ে রাকুল প্রীত সিং-এর আয়েশা এবার তাঁর মা-বাবাকে পরিচয় করিয়ে দিচ্ছেন প্রেমিক আশীষের (অজয় দেবগন) সঙ্গে। মেয়ের প্রেমিকের বয়স যে নিজেদের বয়সেরই কাছাকাছি, সেটি জেনেও প্রথমে মা-বাবা বেশ নিশ্চিন্তই থাকেন। সমস্যা শুরু হয় যখন তাদের সরাসরি মুখোমুখি হতে হয় সেই ‘বয়স্ক’ প্রেমিকের। দেখা-সাক্ষাৎ, কথোপকথন, আর একের পর এক সামাজিক অনুষ্ঠানে। প্রতিটি মুহূর্তই যেন নতুন এক চ্যালেঞ্জ। আশীষের প্রতি আয়েশার মা-বাবার প্রতিক্রিয়া, আর তার ফলে সৃষ্টি হওয়া ভুল বোঝাবুঝির জাল।

সম্পর্কের ওপর চাপ সৃষ্টি করে। আয়েশা ও আশীষের বন্ধন এবার পরীক্ষা দেবে শ্বশুরবাড়ির সামনে। এই সিকুয়ালের পরিচালক হিসেবে আত্মপ্রকাশ করেছেন অংশুল শর্মা, আর চিত্রনাট্য লিখেছেন লভ রঞ্জন ও তরুণ জৈন। এবারের কাস্টে যোগ হয়েছে নতুন মাত্রা। আয়েশার মা-বাবার চরিত্রে অভিনয় করছেন যথাক্রমে গৌতমী কাপুর এবং দক্ষিণ ভারতের সুপরিচিত তারকা আর. মাধবন।

‘তনু ওয়েডস মনু রিটার্নস’-এর পর রোমান্টিক কমেডিতে মাধবনের এই প্রত্যাবর্তন দর্শকের জন্য একটি বড় উপহার। ট্রেলার প্রকাশনা অনুষ্ঠানে মাধবন তাঁর অভিজ্ঞতা ভাগ করে নেন।

তিনি বলেন, ‘এর আগে কখনও বাবার চরিত্রে অভিনয় করিনি, তাই বেশ নার্ভাস ছিলাম। বিশেষ করে অজয় দেবগনের মতো একজন তারকার সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করা সহজ নয়। আমি অনেক অভিনেতাকে দেখেছি; যারা সেটে এসে খুব ব্যস্ত থাকেন, কিন্তু অজয় স্যার সবসময় সম্পূর্ণভাবে কাজের মধ্যে নিমজ্জিত থাকেন। তিনি অত্যন্ত মনোযোগী। সেটে আমরা সবাই এক ধরনের সংযোগ অনুভব করতাম।’

ছবিটির দৃশ্যায়ন হয়েছে পাঞ্জাবের সোনালি শস্যক্ষেত, লন্ডনের নিস্তব্ধ সকাল, আর দিল্লির প্রাণচঞ্চল রাস্তায়; যা গল্পটিকে দিয়েছে এক অনন্য, রঙিন প্রেক্ষাপট। সংগীতও দর্শকদের মনে জাগাবে নস্টালজিয়া। অরিজিৎ সিং ও শ্রেয়া ঘোষালের কণ্ঠে ‘তু মিলা তো ফির কেয়া খোয়া’ গানটি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়া বা ভাইরাল হয়ে পড়েছে।

২০২৫ সাল অজয় দেবগনের জন্য সিকুয়ালের বছর হিসেবে চিহ্নিত হয়েছে। এই বছরেই মুক্তি পেয়েছে ‘রেড ২’, যা বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে। এখন ‘‘দে দে প্যায়ার দে ২’। সিকুয়াল তৈরির বিষয়ে অজয় দেবগন বলেন, ‘ভালো চিত্রনাট্য থাকলে আমি সিকুয়াল করতে আপত্তি করি না। আশা করছি দর্শক ছবিটি পছন্দ করবেন। সবাই বিশ্বাস করি, আমরা একটি ভালো ছবি তৈরি করেছি।’

মজার বিষয় হলো, ‘দে দে প্যায়ার দে ২’ মুক্তির আগেই তৃতীয় পর্বের আভাস দিয়েছেন অজয় ও চিত্রনাট্যকার-সহপ্রযোজক লভ রঞ্জন। লভ রঞ্জন মজা করে বলেন, ‘প্রথম পর্বে নায়কের বাড়ি, দ্বিতীয় পর্বে নায়িকার বাড়ি, সবকিছু ঠিকঠাক থাকলে তৃতীয় পর্বে দুই পরিবারকে একসঙ্গে আনব।’

অজয়ও হাসতে হাসতে যোগ করেন, সব ঠিকঠাক থাকলে ‘দে দে প্যায়ার দে ৩’-এ নিশ্চয় টাবু ফিরবেন, আর দুই পরিবার মিলেই হবে গল্পের পরিণতি। ‘দে দে প্যায়ার দে ২’ শুধু একটি সিনেমাই নয়, এটি একটি অনুভূতির ধারাবাহিকতা। এটি প্রমাণ করে যে প্রেমের কোনো বয়স হয় না, আর হাসি-কান্নার গল্প কখনোই পুরনো হয় না।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

৩০০ আসনে অনুসন্ধান ও বিচারিক কমিটি গঠন ইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

হাদির উপরে গুলির ঘটনায় গভীর উদ্বেগ সিইসির

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

সেই হান্নান ৩ দিনের রিমান্ডে

মেডিকেলে দেশসেরা শান্ত

মেডিকেলে দেশসেরা শান্ত

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

‘নিজামী-গোলাম আযম দেশপ্রেমিক ও সূর্যসন্তান’ বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

ঢাকার অভিযোগ অস্বীকার ভারতের

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

বিচার বিভাগ পুরোপুরি স্বাধীনতা পায়নি: প্রধান বিচারপতি

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

জামায়াতের পথসভায় পুলিশের পোশাকে অংশ নিয়ে সাময়িক বরখাস্ত

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

প্রধান উপদেষ্টার সঙ্গে থাই রাষ্ট্রদূতের সাক্ষাৎ

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

তাহমিদ হত্যা মামলায় ছাত্রদলকর্মী গ্রেফতার

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

মেডিকেল ও ডেন্টাল ভর্তি পরীক্ষার ফল প্রকাশ

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

অস্ট্রেলিয়ার বন্ডাই বিচে বন্দুক হামলায় নিহত ৯

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

চট্টগ্রামে হত্যা মামলায় গ্রেফতার ২

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

হাদির ওপর গুলি, আরও দুইজন গ্রেফতার

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

পাবিপ্রবি-ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের সমঝোতা স্মারক সই

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর