এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

শীতের সবজি বাজারে উঠলেও দাম এখনও চড়া!

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
২৯ নভেম্বর ২০২৫, ১৫:১৮
শীতের সবজি বাজারে উঠলেও দাম এখনও চড়া!

সারা বছরের তুলনায় সাধারণত শীতে সবজির দাম থাকে কম।  পর্যাপ্ত সরবরাহের কারণে অল্প দামে যে কোনো ধরনের সবজি কিনতে পারেন সর্বস্তরের মানুষ।  তবে শীতের সবজি বাজারে উঠলেও এখনও দাম বাড়তি রয়ে গেছে।  পেঁয়াজের বাজারে অবশ্য আগের সেই অস্থিরতা নেই।  নতুন পাতাযুক্ত পেঁয়াজ বাজারে আসায় তা বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

আজ শনিবার (২৯ নভেম্বর) রাজধানীর বিভিন্ন কাঁচাবাজার ঘুরে বাজারের এ চিত্র পাওয়া গেছে।  বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম, মূলাসহ বিভিন্ন ধরনের শীতের সবজি আসতে শুরু করেছে।  দিন দিন সবজির সরবরাহও বাড়ছে। তবে গত বছরের এই সময়ের তুলনায় সবজির দাম এখনো বেশি।  রাজধানীর মালিবাগ, রামপুরা বাজার ঘুরে ও বিক্রেতাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে।

বিক্রেতারা জানান, বর্তমানে উৎপাদন এলাকাতেই সবজির দাম বেশি।  কারণ, কৃষকেরা আগাম চাষ করা নতুন সবজির ভালো দাম পাচ্ছেন।  এ ছাড়া গত অক্টোবর মাসে বৃষ্টির কারণে কৃষকদের কিছু সবজি নষ্ট হয়েছিল।  ফলে এখন বেশি দামে বিক্রি করে সেই আর্থিক ক্ষতি পুষিয়ে নিচ্ছেন তারা।  এসব কারণে ঢাকার পাইকারি ও খুচরা বাজারেও সবজির দাম বেশি।  তবে শীত মৌসুমের সবজি পুরোদমে আসা শুরু হলে দাম কমবে বলে জানান তারা।

শনিবার (২৯ নভেম্বর) সকালে রাজধানীর মালিবাগ কাঁচা বাজার থেকে সবজি কিনছিলেন আব্দুল হান্নান।  মগবাজার টিঅ্যান্ডটি কলোনিতে থাকেন এই ক্রেতা।  সবজি বিক্রেতা তার কাছে প্রতিটি ফুলকপির দাম চান ৫০ টাকা।  এ নিয়ে দর-কষাকষির পর ৪০ টাকা দরে দুটি ফুলকপি কেনেন সেই ক্রেতা।

বাজারে এখন ফুলকপি, বাঁধাকপি, শিম, শালগম, মূলাসহ শীতের বিভিন্ন ধরনের  সবজি আসতে শুরু করেছে।  দিন দিন সবজির সরবরাহও বাড়ছে।  তবে গত বছরের এই সময়ের তুলনায় সবজির দাম এখনো বেশি।

বাজারে নতুন আসা ভালো মানের এক কেজি বেগুন কিনতে ক্রেতাকে অন্তত ৮০-১০০ টাকা গুনতে হচ্ছে।  এ দামে সাধারণত বেগুন বিক্রি হয় গরমকালে।  যখন দেশে সবজির উৎপাদন থাকে কম। শীতের মধ্যে বেগুনের দাম নেমে আসে ৪০-৬০ টাকায়।

অন্যদিকে প্রতিটি মাঝারি আকারের ফুলকপি, বাঁধাকপির দাম ৪০ টাকা।  নতুন আসা এক কেজি শিমের দাম এখন ৮০ টাকা।  দেশি প্রজাতির শিম ১৫০ টাকারও বেশি।

নতুন আলু অবশ্য সবসময়ই বাড়তি দামে বিক্রি হয়।  এবারও তার ব্যতিক্রম হয়নি।  প্রতি কেজি নতুন আলু বাজার ও মানভেদে বিক্রি হচ্ছে ১২০-১৫০ টাকায়।  পুরাতন আলু পাওয়া যাচ্ছে ৩০ টাকা কেজিতে।

অন্যান্য সবজির মধ্যে গাজর বিক্রি হচ্ছে ৮০ টাকায়।  গত সপ্তাহেও দাম ছিল ৮০ টাকা কেজি। এদিকে টমেটোর দাম কমেছে কেজিতে ১০ টাকা।  বাজারে এক কেজি টমেটো ১৫০ টাকায় পাওয়া যাচ্ছে; যা গত সপ্তাহে ছিল ১৬০ টাকা।  দাম কমেছে করলারও।  গত সপ্তাহে করলা ১২০ টাকা কেজিতে বিক্রি হলেও এখন মিলছে ১০০ টাকায়।

বরবটি বিক্রি হচ্ছে বাজারভেদে ৯০-১০০ টাকা কেজি দরে।  ঢেড়স ও পটল বিক্রি হচ্ছে ৫০-৭০ টাকায়।  নতুন আসা মিষ্টি কুমড়া প্রতিটি ৭০ টাকার মধ্যে বিক্রি করতে দেখা গেছে।  দাম অপরিবর্তিত রয়েছে ধুন্দল ও ঝিঙ্গার, পাওয়া যাচ্ছে ৮০ টাকায়।  সবজি হিসেবে সবচেয়ে সস্তায় মিলছে কাঁচা পেঁপে, ২৫ টাকা কেজি। এ ছাড়া চাল কুমড়া ৬০ টাকা পিস, লাউ ৮০ টাকা পিস, মূলা ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

দাম চড়া নানা ধরনের শাকেরও।  প্রতি আঁটি শাক কিনতে কমপক্ষে ২০ টাকা খরচ হচ্ছে।  যদিও শীতের সময় ১০-১৫ টাকার মধ্যেই বেশিরভাগ শাক বিক্রি হয়।  শীতের সবজির ভরপুর মৌসুমে এমন দাম আগে কখনো দেখেননি বলে অভিযোগ করেন ক্রেতারা।  তারা জানান, শীতের মৌসুমেও বাড়তি দামে সবজি কিনতে হচ্ছে।

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

আজ বেগম রোকেয়া দিবস

আজ বেগম রোকেয়া দিবস

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

তারকাদের বিদেশমুখী হওয়া নিয়ে মন্তব্য মিশা সওদাগরের

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

টাঙ্গাইলের মধ্যরাতে সাংবাদিকে মারধরের পর গ্রেফতার

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর