এইমাত্র পাওয়া
আজ মঙ্গলবার, ৯ পৌষ, ১৪৩২ | ৯ ডিসেম্বর, ২০২৫
Times Today
অনুসন্ধান করতে টাইপ করুন
কোন ফলাফল পাওয়া যায়নি

লেনদেন সামান্য বেড়েছে, কিন্তু অধিকাংশ শেয়ারের দরপতন!

ডেস্ক রিপোর্ট
ডেস্ক রিপোর্ট
০৮ নভেম্বর ২০২৫, ১৩:২২
লেনদেন সামান্য বেড়েছে, কিন্তু অধিকাংশ শেয়ারের দরপতন!

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গত সপ্তাহে (২-৬ নভেম্বর) লেনদেন হওয়ার শেয়ার ও ইউনিটগুলোর মধ্যে যে কয়টির দর বেড়েছে, তার চেয়ে সাড়ে ৮ গুণ বেশি সংখ্যকের দরপতন হয়েছে।  এতে এক্সচেঞ্জটির সবগুলো মূলসূচকে বড় পতন হয়েছে। 

সপ্তাহের ব্যবধানে সূচকগুলো সর্বনিম্ন ২ শতাংশ থেকে ৪ শতাংশ পর্যন্ত কমেছে।  আর অধিকাংশ সিকিউরিটিজের দরপতন হওয়ায় সবগুলো শেয়ার ও ইউনিটের সার্বিক মূল্য তথা ডিএসইর বাজার মূলধন কমেছে সাড়ে ৮ হাজার কোটি টাকার বেশি।  তবে, এক্সচেঞ্জটির সাপ্তাহিক লেনদেনে কিছুটা গতি বেড়েছে। 

বাজার বিশ্লেষণে দেখা গেছে, সদ্য সমাপ্ত সপ্তাহে ডিএসইতে ৩৮৯টি কোম্পানির শেয়ার এবং করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।  এর মধ্যে দর বেড়েছে ৪০টি কোম্পানির, কমেছে ৩৪০টির এবং অপরিবর্তিত রয়েছে ৯টি কোম্পানির শেয়ারদর।

অধিকাংশ শেয়ার ও ইউনিটের দরপতনে গত সপ্তাহে ডিএসইর সবগুলো মূল্যসূচকে বড় পতন হয়েছে।  প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ১৫৪ পয়েন্ট বা ৩ শতাংশ কমে ৪ হাজার ৯৬৮ পয়েন্টে অবস্থান নিয়েছে।  আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিল ৫ হাজার ১২২ পয়েন্টে। 

এ ছাড়া ডিএসইর বাছাই করা ৩০ কোম্পানির শেয়ার নিয়ে গঠিত ডিএসই-৩০ সূচক ৪৭ পয়েন্ট বা ২ দশমিক ৩৭ শতাংশ কমে ১ হাজার ৯৪১ পয়েন্টে নেমেছে। আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিলে ১ হাজার ৯৮৮ পয়েন্টে।  আর ডিএসইএস সূচক ৪৩ পয়েন্ট বা ৪ শতাংশ কমে ১ হাজার ৩৯ পয়েন্টে দাঁড়িয়েছে।  আগের সপ্তাহে সূচকটির অবস্থান ছিল ১ হাজার ৮৩ পয়েন্টে।

অধিকাংশ সিকিউরিটিজে দরপতন হওয়ায় সপ্তাহের ব্যবধানে ঢাকা স্টক এক্সচেঞ্জে বাজার মূলধন কমেছে ৮ হাজার ৬৩১ কোটি টাকা বা ১ দশমিক ২৩ শতাংশ।  গত বৃহস্পতিবার শেষে ডিএসইর বাজার মূলধন দাঁড়িয়েছে ৬ লাখ ৯০ হাজার ৯১৬ কোটি টাকা।  আগের সপ্তাহ শেষে যা ছিল ৬ লাখ ৯৯ হাজার ৫৪৭ কোটি টাকা।

সূচকে পতন হওয়ার পরও ডিএসইতে গত সপ্তাহে লেনদেনের পরিমাণ কিছুটা বেড়েছে।  পাঁচ কার্যদিবসে লেনদেন হয়েছে ২ হাজার ৪২২ কোটি ২৪ লাখ টাকা।  আগের সপ্তাহে যা হয়েছিল ২ হাজার ২৮৬ কোটি ৮৬ লাখ টাকা।  অর্থাৎ সপ্তাহের ব্যবধানে ডিএসইর লেনদেন কমেছে ১৩৫ কোটি ৩৮ লাখ টাকা বা ৫ দশমিক ৯২ শতাংশ।  গত সপ্তাহে এক্সচেঞ্জটিতে প্রতি কার্যদিবসে গড় লেনদেন ৪৮৪ কোটি ৪৫ লাখ টাকা।  আগের সপ্তাহে প্রতি কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪৫৭ কোটি ৩৭ লাখ টাকা। 

অন্যদিকে সপ্তাহের ব্যবধানে দেশের অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই ও সিএসসিএক্স যথাক্রমে ২ দশমিক ২৯ শতাংশ এবং ২ দশমিক ৪০ শতাংশ কমে দাঁড়িয়েছে ১৩ হাজার ৯৫৯ পয়েন্টে এবং ৮ হাজার ৬১৬ পয়েন্টে।

এ ছাড়া সিএসআই সূচকটি ২ দশমিক ৬৬ শতাংশ কমে ৮৭৫ পয়েন্টে এবং সিএসই-৫০ সূচক ১ দশমিক ৭৮ শতাংশ কমে ১ হাজার ৭০ পয়েন্টে অবস্থান নিয়েছে।  আর সিএসই-৩০ সূচকটি ১ দশমিক ৮৮ শতাংশ কমে ১২ হাজার ৪১৩ পয়েন্টে নেমেছে।

সপ্তাহজুড়ে সিএসইতে ৩০০টি কোম্পানির শেয়ার ও মিউচুয়াল ফান্ড ইউনিট লেনদেন হয়েছে।  এর মধ্যে দর বেড়েছে ৬৭টির, কমেছে ২১২টির এবং অপরিবর্তিত রয়েছে ২১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের দর।  গত সপ্তাহে সিএসইতে লেনদেন হয়েছে ৯৭ কোটি ২০ লাখ টাকা, যা এর আগের সপ্তাহে ছিল ৯৮ কোটি ২৪ লাখ টাকা। 

অনলাইন নিউজ পোর্টাল টাইমস টুডে তে লিখতে পারেন আপনিও।   লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, কৃষি ও প্রকৃতি।   আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন timestodaybd@gmail.com ঠিকানায়।

ভারতের কৃষিপণ্যের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ভারতের কৃষিপণ্যের ওপর নতুন শুল্ক আরোপের হুমকি ট্রাম্পের

ইসলামপুরে নবজাতক উদ্ধার,বৈধ অভিভাবক খুঁজছে উপজেলা প্রশাসন

ইসলামপুরে নবজাতক উদ্ধার,বৈধ অভিভাবক খুঁজছে উপজেলা প্রশাসন

আজ বেগম রোকেয়া দিবস

আজ বেগম রোকেয়া দিবস

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

দূষিত শহরের তালিকায় শীর্ষে ঢাকা

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

ট্রাইব্যুনালে আজ সাক্ষ্য দেবেন হাসনাত আবদুল্লাহ

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

চাকরি হারাতে যাচ্ছেন জাবি আলোনসো

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

মনোনয়ন বিষয়ে অসন্তোষ নিয়ে কড়া বার্তা তারেক রহমানের

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

ইসির নিবন্ধন পেল ৮১ দেশীয় পর্যবেক্ষক সংস্থা

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

নিজ দল বিলুপ্ত করে বিএনপিতে যোগ দিয়েই মনোনয়ন পেলেন সেলিম

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

হত্যার পর স্কুলড্রেস পরে বেরিয়ে যান গৃহকর্মী আয়েশা

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

নতুন রাজনৈতিক জোটের আত্মপ্রকাশ

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

সম্মিলিত ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য সুখবর

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

বিদ্যালয়ে ধর্ম শিক্ষক নিয়োগে বিশেষ নির্দেশনা

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

অস্ত্রোপচারের টেবিলে যাচ্ছেন নেইমার

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

ফেসবুকে ‘বিরূপ’ মন্তব্য, সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ৫

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

“নবারুণ প্রিমিয়ার লিগ” সিজন-৬ এর ট্রফি উন্মোচন

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

লাল সবুজের পতাকা উড়লো গ্রেট ওয়ালে: শেরপুরের সেলিমের জয়ে বিশ্বমঞ্চে বাংলাদেশ

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

ধর্ষণ নয়, ষড়যন্ত্র: ছেলের নির্দোষ প্রমাণে সংবাদ সম্মেলন মায়ের

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

আপন দুই ভাইসহ সড়ক দুর্ঘটনায় তিন বৃদ্ধা নিহত

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

ক্ষুদ্র-নৃগোষ্ঠীর উন্নয়নে সরকারিভাবে পৃথক অধিদপ্তর গঠন করা হবে

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

বটি দিয়ে কুপিয়ে দুই সন্তানকে হ*ত্যা করেন মা

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

ইউপি সদস্যর বাড়িতে বিয়ের দাবিতে চাচির অনশন

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

সাভার উপজেলা ইঞ্জিনিয়ার্স সোসাইটি (সুজ) এর ২৮ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় নির্বাহী কমিটি গঠিত হয়েছে

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

বিএনপিকে ল্যাং মারতে যেয়ে নিজেদের ঠ্যাং না ভেঙ্গে যায়, প্রিন্স

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

দু'শ টাকার জন্য বন্ধুদের হাতে বন্ধু খুন, পুলিশের উপস্থিতিতে আসামীপক্ষের ধান বিক্রি

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

নোয়াখালীতে কৃষককে মারধর ও জমি দখলের অভিযোগ যুবদল নেতার বিরুদ্ধে

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

আম পাড়াকে কেন্দ্র করে ঝগড়ায় প্রাণ গেলো রোজাদার নারীর

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

বকশীগঞ্জে মসজিদের জমি দখল ও কবরস্থানের জমি বিক্রির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

শিশু বাচ্চা নিয়ে বাড়ি যাচ্ছিলো পিতা, শিশু ছিনতাইকারী বলে বেধড়ক পেটালো জনতা

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

বে টার্মিনালে ২৫ হাজার লোকের কর্মসংস্থান হবে : বেজা নির্বাহী চেয়ারম্যান

সব খবর