জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই)। প্রতিষ্ঠানটির ১৭টি পদে মোট ৭৪৬ জনকে নিয়োগ দেওয়া হবে। জেএসসি, এসএসসি, এইচএসসি, স্নাতক ও স্নাতকোত্তর পাস প্রার্থীরা পদভেদে আবেদন করতে পারবেন।
বিজ্ঞপ্তি অনুযায়ী, অনলাইনে আবেদন শুরু হবে আগামী ৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টায়। আবেদন করা যাবে ২৩ ডিসেম্বর রাত ৮টা পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে আবেদন করতে পারবেন।
আবেদনের যোগ্যতা ও বয়সসীমা
পদ অনুযায়ী শিক্ষাগত যোগ্যতা নির্ধারণ করা হয়েছে জেএসসি থেকে স্নাতকোত্তর পর্যন্ত। ১ ডিসেম্বর ২০২৬ তারিখে সাধারণ প্রার্থীদের বয়স ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে নির্দিষ্ট কিছু পদের ক্ষেত্রে বিভাগীয় প্রার্থীদের বয়সসীমা সর্বোচ্চ ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য।
নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী, সবচেয়ে বেশি ২৮৮ জন ফিল্ড স্টাফ এবং ১৫৮ জন সহকারী পরিচালক নিয়োগ দেওয়া হবে। এ ছাড়া অন্যান্য পদে নিয়োগের বিবরণ নিচে তুলে ধরা হলো-
১. পদের নাম: সহকারী পরিচালক
পদসংখ্যা: ১৫৮টি
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
২. পদের নাম: টেলিফোন ইঞ্জিনিয়ার
পদসংখ্যা: ১টি
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
৩. পদের নাম: সহকারী প্রোগ্রামার
পদসংখ্যা: ১টি
বেতন গ্রেড: ৯
বেতন স্কেল: ৪৪,০০০–১,০৫,৯০০ টাকা
৪. পদের নাম: ফিল্ড অফিসার
পদসংখ্যা: ৯৩টি
বেতন গ্রেড: ১০
বেতন স্কেল: ৩২,০০০–৭৭,৩০০ টাকা
৫. পদের নাম: কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৪টি
বেতন গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা
৬. পদের নাম: সাঁটলিপিকার-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ৩টি
বেতন গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা
৭. পদের নাম: অ্যাকাউন্ট্যান্ট কাম-ক্যাশিয়ার
পদসংখ্যা: ৭টি
বেতন গ্রেড: ১৩
বেতন স্কেল: ২৪,০০০–৫৮,০০০ টাকা
৮. পদের নাম: কম্পিউটার টেকনিশিয়ান
পদসংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
৯. পদের নাম: ফটোগ্রাফার
পদসংখ্যা: ২টি
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
১০. পদের নাম: সাঁটমুদ্রাক্ষরিক-কাম-কম্পিউটার অপারেটর
পদসংখ্যা: ২০টি
বেতন গ্রেড: ১৪
বেতন স্কেল: ২৩,৫০০–৫৬,৮০০ টাকা
১১. পদের নাম: ওয়্যারলেস অপারেটর
পদসংখ্যা: ২৩টি
বেতন গ্রেড: ১৫
বেতন স্কেল: ২২,৮০০–৫৫,২০০ টাকা
১২. পদের নাম: অফিস সহকারী-কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক
পদসংখ্যা: ৫৪টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
১৩. পদের নাম: গাড়িচালক
পদসংখ্যা: ১২টি
বেতন গ্রেড: ১৬
বেতন স্কেল: ২১,৯০০–৫২,৯০০ টাকা
১৪. পদের নাম: ফিল্ড স্টাফ
পদসংখ্যা: ২৮৮টি
বেতন গ্রেড: ১৭
বেতন স্কেল: ২১,৪০০–৫১,৯০০ টাকা
১৫. পদের নাম: ডেসপ্যাচ রাইডার
পদসংখ্যা: ২টি
বেতন গ্রেড: ১৮
বেতন স্কেল: ২১,০০০–৫০,৯০০ টাকা
১৬. পদের নাম: ডার্করুম অ্যাসিস্ট্যান্ট
পদসংখ্যা: ১টি
বেতন গ্রেড: ১৮
বেতন স্কেল: ২১,০০০–৫০,৯০০ টাকা
১৭. পদের নাম: অফিস সহায়ক
পদসংখ্যা: ৭৬টি
বেতন গ্রেড: ২০
বেতন স্কেল: ২০,০০০–৪৮,৪০০ টাকা
আবেদন করবেন যেভাবে
আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আবেদন ফরম পূরণ ও জমা দেওয়ার জন্য নির্ধারিত ওয়েবসাইট হলো: http://ndr.teletalk.com.bd।
আগামী ৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা থেকে আবেদন গ্রহণ শুরু হবে। আবেদন জমা দেওয়ার শেষ সময় ২৩ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা।


