...|...|...

রাজধানী

৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১ জুলাই ২০২৬, সকাল ৯:৩৪ | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, বিকেল ৩:৫২
Shares
৩ ঘণ্টা বন্ধ থাকবে ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন

ছবি: সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশন আজ (বুধবার) বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ট্রেনের যাত্রাবিরতি বন্ধ থাকবে। এ সময়ে স্টেশনটিতে কোনো যাত্রী ওঠানামা করতে পারবেন না। তবে এ সময় মেট্রোরেল চলাচল স্বাভাবিক থাকবে এবং ট্রেনগুলো স্টেশনটিতে না থেমেই চলাচল করবে।

বুধবার (১ জুলাই) দুপুর ২টা ২৩ মিনিটে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ঢাকা মাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল)।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের স্টপেজ সাময়িকভাবে স্থগিত রাখা হবে।

সাময়িক এ অসুবিধার জন্য যাত্রীদের কাছে আন্তরিক দুঃখ প্রকাশ করেছে ডিএমটিসিএল। একই সাথে যাত্রীদের বিকল্প স্টেশন ব্যবহার করে যাতায়াতের পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, আজ ১ জুলাই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১০৫তম প্রতিষ্ঠাবার্ষিকী। ‘গণতন্ত্র পুনরুদ্ধার ও উচ্চশিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়’ প্রতিপাদ্যে এবার দিবসটি উদযাপন করা হচ্ছে। দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ে দিনব্যাপী বর্ণাঢ্য কর্মসূচি আয়োজন করা হয়েছে। এ কর্মসূচির কারণে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের অনুরোধে বিকেল ৩টা থেকে ৬টা পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয় মেট্রো স্টেশনে ট্রেনের যাত্রাবিরতি সাময়িকভাবে বন্ধ রাখা হবে।