...|...|...

অর্থনীতি

স্বর্ণ-রুপার আজকের বাজারদর

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সকাল ৮:৫০
Shares
স্বর্ণ-রুপার আজকের বাজারদর

ছবি: সংগৃহীত

দেশের বাজারে কয়েকদিন পরপরই স্বর্ণ-রুপার গহনার দাম বাড়ে এবং কমে। সর্বশেষ গত ১৩ অক্টোবর স্বর্ণ-রুপার গহনার দাম কমিয়ে নতুন দাম নির্ধারণ করা হয়।

ওই দিন সকাল ১০টা থেকে নতুন দাম কার্যকর হয়। আবার নতুন দাম নির্ধারণ না হওয়া পর্যন্ত এই দামেই বিক্রি হবে বলে জানিয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)।

বাজুস নির্ধারণ করা দর অনুযায়ী, বর্তমানে সবচেয়ে ভালো মানের বা ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা ভ্যাটসহ বিক্রি হচ্ছে ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেটের এক ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা।

এছাড়া ১৮ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের গহনা বিক্রি হচ্ছে ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। আর সনাতন পদ্ধতির এক ভরি স্বর্ণ বিক্রি হচ্ছে ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এদিকে ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার গহনা বিক্রি হচ্ছে ৪ হাজার ১৯৯ টাকায়। এছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৯৬৬ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি রুপার গহনার দাম ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার গহনার দাম ২ হাজার ৬২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।