...|...|...

সারাদেশ

সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা-পা ও চামড়া জব্দ

খুলনা প্রতিনিধি
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, সন্ধ্যা ৬:৪৮
Shares
সুন্দরবনের গোলখালীতে হরিণের মাংস, মাথা-পা ও চামড়া জব্দ

জব্দকৃত হরিণের মাংস, পা, মাথা ও চামড়া। ছবি: টাইমস টুডে

সুন্দরবনের খুলনা রেঞ্জের কয়রা থানাধীন গোলখালী এলাকার সিংয়ের বাঁধসংলগ্ন স্থান থেকে ১৩ দশমিক ৭ কেজি হরিণের মাংস, চারটি পা, একটি মাথা ও একটি চামড়া জব্দ করেছে কোস্ট গার্ড। জব্দ করা এসব আলামতের আনুমানিক বাজারমূল্য ৪০ হাজার টাকা।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) সকাল ৮টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে কোস্ট গার্ড স্টেশন কয়রা এ অভিযান পরিচালনা করে। সন্ধ্যায় কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।

তিনি জানান, সুন্দরবনের গোলখালী এলাকার সিংয়ের বাঁধসংলগ্ন স্থানে পরিচালিত বিশেষ অভিযানে হরিণের মাংস ও দেহাবশেষগুলো জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা হয়েছে কি না, সে বিষয়ে বিজ্ঞপ্তিতে কোনো তথ্য জানানো হয়নি।

জব্দ করা আলামত পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কোবাদক ফরেস্ট টহল ফাঁড়ির কাছে হস্তান্তর করা হয়েছে। কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা আরও জানান, সুন্দরবনের বন্যপ্রাণী হত্যা ও পাচার রোধে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত থাকবে।