মানুষের জীবনে কখনো শত্রুর ভয়, কখনো ক্ষতির আশঙ্কা আবার কখনো নানা ধরনের বিপদ নেমে আসে। এসব পরিস্থিতিতে একজন মুমিনের অন্যতম ভরসা মহান আল্লাহ। শত্রুর অনিষ্ট ও ক্ষতি থেকে বাঁচতে আল্লাহর কাছে সাহায্য চাওয়ার জন্য রাসুল (সা.) একটি দোয়া শিখিয়েছেন।
দোয়াটি হলো-
اللَّهُمَّ اكْفِنِيهِمْ بِمَا شِئْتَ
উচ্চারণ: আল্লাহুম্মাকফিনিহিম বিমা শি-তা।
অর্থ: হে আল্লাহ! তোমার যেভাবে ইচ্ছা তুমি আমাকে তাদের চক্রান্ত থেকে রক্ষা করো।
দোয়াটির রয়েছে বিশেষ প্রেক্ষাপট। রাসুল (সা.) বলেন, পূর্ববর্তী যুগে এক বালককে তৎকালীন বাদশাহ আল্লাহর ওপর ঈমান আনার অপরাধে হত্যা করতে চেয়েছিল। তারা যত পন্থায়ই তাকে হত্যা করতে চেয়েছে, সে ততবার উল্লিখিত দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে সাহায্য চেয়েছে। মহান আল্লাহও তাকে সাহায্য করেছেন। তারা তার কিছুই করতে পারেনি। (মুসলিম, হাদিস: ৭৪০১)
শত্রুর ভয় বা বিপদের আশঙ্কা
কোনো ক্ষতিকর মানুষের দল বা শত্রুর পক্ষ থেকে বিপদের আশঙ্কা থাকলে আল্লাহর ওপর ভরসা করে এই দোয়া পড়া যায়। বিপদের সময় মহান আল্লাহর সাহায্য ও নিরাপত্তা কামনাই এই দোয়ার মূল শিক্ষা।
নিরাপত্তা লাভের আমল
জীবনের যেকোনো বিপদে মুমিনের উচিত আল্লাহর ওপর পূর্ণ ভরসা রাখা। শত্রুর ষড়যন্ত্র, ক্ষতি বা অনিষ্টের আশঙ্কা দেখা দিলে এই দোয়ার মাধ্যমে আল্লাহর কাছে নিরাপত্তা ও সাহায্য চাওয়া যায়।
রাসুল (সা.) এর আমল
প্রিয়নবী (সা.) কোনো সম্প্রদায়ের তরফ থেকে ক্ষতির আশঙ্কা করলে এই দোয়াটি পাঠ করতেন। তাই শত্রুর ভয় কিংবা বিপদের সময় আল্লাহর ওপর ভরসা রেখে নবিজীর শেখানো এই দোয়া পড়া যেতে পারে।
আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহকে সব দুশমন তথা শত্রুর অত্যাচার-নির্যাতন ও যাবতীয় ক্ষতি থেকে বেঁচে থাকতে নবিজীর শেখানো দোয়া পড়ার তাওফিক দান করুন। মুসলিম উম্মাহকে বিজাতীয় ফেতনা ও আক্রমণ থেকে হেফাজত করুন। আমিন।

