রূপায়ন গ্রুপ জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। প্রতিষ্ঠানটি ‘এজিএম (ক্লাস্টার হেড)-সেলস’ পদে ৫ জনকে নিয়োগ দেবে। আগ্রহী প্রার্থীরা আগামী ৩০ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: রূপায়ন গ্রুপ
পদের নাম: এজিএম (ক্লাস্টার হেড)-সেলস
পদসংখ্যা: ০৫টি
শিক্ষাগত যোগ্যতা: মার্কেটিংয়ে এমবিএ/বিবিএ
অন্যান্য যোগ্যতা: ইংরেজি বলা ও লেখায় সাবলীলতা। প্রিমিয়াম লাক্সারি রিয়েল এস্টেট পোর্টফোলিওর অভিজ্ঞতা থাকলে বাড়তি সুবিধা পাওয়া যাবে।
অভিজ্ঞতা: কমপক্ষে ১৩ বছর
চাকরির ধরন: ফুলটাইম
কর্মক্ষেত্র: অফিসে
প্রার্থীর ধরন: শুধু পুরুষ
বয়সসীমা: কমপক্ষে ৩৫ বছর
কর্মস্থল: ঢাকা (উত্তরা ১২ নং সেক্টর)
বেতন: ৮০,০০০-১,১০,০০০ টাকা (মাসিক)
অন্যান্য সুবিধা: টি/এ, মোবাইল বিল, পারফরম্যান্স বোনাস, দুপুরের খাবার সুবিধা, বছরে ২টি উৎসব বোনাস, প্রতি বছর ইনক্রিমেন্ট এবং কোম্পানির পরিবহনে আসন খালি থাকা সাপেক্ষে পিক অ্যান্ড ড্রপ সুবিধা।
আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। বিস্তারিত বিজ্ঞপ্তি ও আবেদন করতে নির্ধারিত লিংকে ক্লিক করুন।
আবেদনের শেষ সময়: ৩০ সেপ্টেম্বর ২০২৬


