...|...|...

রাজধানী

রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৬, সকাল ১০:১১ | আপডেট: ১২ অক্টোবর ২০২৬, সকাল ১০:৫৭
Shares
রাজধানীতে সাবেক ২ সেনা কর্মকর্তা গ্রেফতার

প্রতীকী ছবি

সন্ত্রাসবিরোধী আইন ও সাইবার নিরাপত্তা আইনে করা মামলায় রাজধানীতে সাবেক দুই সেনা কর্মকর্তাকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ (ডিবি)। তারা হলেন লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষ ও লেফটেন্যান্ট (অব.) গুলশান আরা।

সোমবার (১২ অক্টোবর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

ডিএমপির গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম জানান, রাজধানীতে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্র জানায়, সন্ত্রাসবিরোধী আইন এবং সাইবার নিরাপত্তা আইনে করা মামলার আসামি লেফটেন্যান্ট (অব.) গুলশান আরার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে লেফটেন্যান্ট কর্নেল (অব.) দেবাশীষকে গ্রেফতার করা হয়েছে।