...|...|...

ময়মনসিংহ

ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ প্রতিনিধি
প্রকাশ: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৪ | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৫০
Shares
ময়মনসিংহে ট্রাক-সিএনজি সংঘর্ষে নিহত ১

ময়মনসিংহ নগরীর আকুয়া বাইপাস মোড় এলাকায় ট্রাক ও সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে সোনিয়া নামে এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় সিএনজিতে থাকা এক শিশুসহ চার জন হয়েছে বলে জানা গেছে।

নিহত সোনিয়া ময়মনসিংহের ফুলবাড়ী জোরবাড়ি গ্রামের বাসিন্দা।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকালে আকুয়া বাইপাস মোড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, বাইপাস সড়কে চলাচলের সময় একটি ট্রাকের সাথে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষ হয়। এতে সিএনজিতে থাকা যাত্রীরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করেন। ঘটনাস্থলেই সোনিয়ার মৃত্যু হয় বলে জানা গেছে।দুর্ঘটনার খবর পেয়ে সংশ্লিষ্ট থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত যানবাহন সরিয়ে যান চলাচল স্বাভাবিক করার উদ্যোগ নেয়।

এ ঘটনায় আহতদের পরিচয় ও দুর্ঘটনার বিস্তারিত কারণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। পুলিশ বিষয়টি তদন্ত করছে।