...|...|...

বিশ্ব

মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৬, রাত ৯:১০
Shares
মোসাদের হয়ে গুপ্তচরবৃত্তির দায়ে একজনের মৃত্যুদণ্ড কার্যকর করল ইরান

ছবি: সংগৃহীত

ইসরায়েলের গোয়েন্দা সংস্থা মোসাদের কাছে ইরানের সামরিক স্থাপনার গোপন তথ্য সরবরাহের দায়ে হোসেইন পেদারান নামে এক ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করেছে ইরান।

ইরানের বিচার বিভাগ পরিচালিত সংবাদ সংস্থা মিজানের প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলের সঙ্গে গোয়েন্দা সহযোগিতা ও গুপ্তচরবৃত্তির অভিযোগে পেদারানকে দোষী সাব্যস্ত করা হয়। পরে দেশটির সুপ্রিম কোর্ট তার মৃত্যুদণ্ড বহাল রাখে এবং তা কার্যকর করা হয়।

মিজান জানায়, পেদারান ইরানের মধ্যাঞ্চলীয় ইসফাহান প্রদেশের স্পর্শকাতর সামরিক স্থাপনাগুলোর তথ্য মোসাদের কাছে সরবরাহ করেছিলেন। আর্থিক লাভের আশায় তিনি গুপ্তচরবৃত্তিতে জড়িয়েছিলেন বলেও অভিযোগ করা হয়েছে।

ইরানের বিচার বিভাগের তথ্য অনুযায়ী, সুপ্রিম কোর্টে মৃত্যুদণ্ড বহাল থাকার পরই তার ফাঁসি কার্যকর করা হয়।