জনবল নিয়োগে বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ক্ষুদ্র ঋণদানকারী সংস্থা আশা। সংস্থাটি ‘মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/হেলথ সেন্টার ইনচার্জ’ পদে কর্মী নিয়োগে ১৪ সেপ্টেম্বর প্রকাশ করেছে এ বিজ্ঞপ্তি। আবেদন ১৪ সেপ্টেম্বর থেকেই শুরু হয়েছে, চলবে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত। আগ্রহী প্রার্থীরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠানের নাম: আশা
পদের নাম: মেডিকেল অ্যাসিস্ট্যান্ট/হেলথ সেন্টার ইনচার্জ
পদসংখ্যা: ৩টি
চাকরির ধরন: পূর্ণকালীন
বেতন: ৩৩,০০০ টাকা
অন্যান্য সুযোগ-সুবিধা: সংস্থার নীতিমালা অনুযায়ী প্রাপ্য হবেন
প্রার্থীর ধরন নারী- পুরুষ উভয়েই আবেদন করতে পারবেন
প্রার্থীর বয়সসীমা: সর্বোচ্চ ৩০ বছরের মধ্যে হতে হবে
কর্মস্থল: দেশের যেকোনো স্থানে
আবেদনের যোগ্যতা:
* মেডিকেল ফ্যাকাল্টিতে ডিপ্লোমা থাকতে হবে
* ন্যূনতম ২ বছর চাকরির অভিজ্ঞতা থাকতে হবে;
আবেদন যেভাবে:
আগ্রহী প্রার্থীরা এখানে ক্লিক করে আবেদন করতে পারবেন।
আবেদনের শেষ তারিখ: আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬

