...|...|...

সারাদেশ

রংপুরে ৪ খুন

মুগ্ধ ও সিদ্ধার্থ দাসের দায় স্বীকার

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬, দুপুর ২:৩৬ | আপডেট: ৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১১:৪৮
Shares
মুগ্ধ ও সিদ্ধার্থ দাসের দায় স্বীকার

পুলিশের হাতে আটকরা। ছবি: সংগৃহীত

নিজ বাড়িতে রংপুর জিলা স্কুলের অবসরপ্রাপ্ত শিক্ষক ও তার পুরো পরিবারকে হত্যায় ডাকাত নয়, দুই মাদকসেবী জড়িত বলে জানিয়েছে রংপুর মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।

রবিবার (২৩ আগস্ট) সংবাদ সম্মেলন করে দুজনকে গ্রেফতারের তথ্য জানায় বাহিনীটি।

তারা হলেন, নগরীর মাছুয়াপাড়া এলাকার মুগ্ধ দাস ও তার মামাত ভাইয়ের ছেলে সিদ্ধার্থ দাস। জিজ্ঞাসাবাদে হত্যার দায় স্বীকার করেছেন তারা, জানান আরএমপি কমিশনার মোহাম্মদ আবদুল মাবুদ।   

জিজ্ঞাসাবাদের বরাতে কমিশনার বলেন, গণপতির বাড়িটি নির্মাণাধীন। বৃহস্পতিবার রাতে পাশের বাড়ির ছাদ থেকে ওই বাড়ির ছাদে আসেন মুগ্ধ ও সিদ্ধার্থ। সেখানে তারা ইয়াবা সেবন করছিলেন।

ছাদে শব্দ শুনে দেখতে যান গণপতি। পরিচয় প্রকাশ হওয়ার শঙ্কায় গলায় গামছা পেঁচিয়ে তাকে হত্যা করেন ওই দুজন। হট্টগোল শুনে ছাদে উঠতে গেলে সিড়িতে শ্বাসরোধে হত্যা করা হয় গণপতির স্ত্রী প্রীতিলতা চক্রবর্তীকে। এরপর ঘরে ঢুকে রশি পেঁচিয়ে মারা হয় তাদের মেয়ে আগামী চক্রবর্তী প্রার্থীকে। সবশেষে বালিশচাপা দিয়ে হত্যা করা হয় ঘুমন্ত ছেলে আয়ুশ চক্রবর্তী প্রিয়মকে।