...|...|...

রাজনীতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রিজভী

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২২ অক্টোবর ২০২৬, রাত ৮:১৯
Shares
মঈন খানকে দেখতে হাসপাতালে রিজভী

ড. আবদুল মঈন খানকে দেখতে হাসপাতালে অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। ছবি: সংগৃহীত

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খানের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে গেছেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি মঈন খানকে দেখতে যান তিনি। এ সময় তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন রিজভী।

চিকিৎসকেরা জানিয়েছেন, ড. মঈন খানের শারীরিক অবস্থা কিছুটা সংকটাপন্ন। তার চিকিৎসায় মাল্টিডিসিপ্লিনারি ট্রিটমেন্ট চলছে। এদিকে, তিনি দলীয় নেতাকর্মীসহ দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

হাসপাতালে এ সময় অন্যদের মধ্যে বিএনপির স্বাস্থ্যবিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম উপস্থিত ছিলেন।