...|...|...

খেলা

ভিনি-রাফিনিয়াদের ভয় পাচ্ছে না ভারত, কড়া বার্তা থাপার

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৪ সেপ্টেম্বর ২০২৬, সকাল ১০:২২
Shares
ভিনি-রাফিনিয়াদের ভয় পাচ্ছে না ভারত, কড়া বার্তা থাপার

ছবি: সংগৃহীত

ব্রাজিল উরুগুয়ের মতো বিশ্ব ফুটবলের দুই পরাশক্তির বিপক্ষে মাঠে নামার আগে আত্মবিশ্বাসী ভারতীয় মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা। দীর্ঘ দুই বছর পর জাতীয় দলে ফিরেই এমন ঐতিহাসিক ম্যাচ খেলার সুযোগ পেয়েছেন ২৮ বছর বয়সী এই ফুটবলার। বিশ্বমানের প্রতিপক্ষ হলেও মাঠে নামার পর শুধু নিজেদের সেরা ফুটবল সংগঠিত পারফরম্যান্সের দিকেই মনোযোগ দিতে চান তিনি।

সেপ্টেম্বর অক্টোবরে তিনটি ম্যাচ খেলবে ভারত। আগামী ২৫ সেপ্টেম্বর বেঙ্গালুরুতে পানামার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের সূচি। এরপর অক্টোবর কলকাতায় পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের মুখোমুখি হবে ভারত। অক্টোবর একই ভেন্যুতে দুবারের বিশ্বচ্যাম্পিয়ন উরুগুয়ের বিপক্ষে খেলবে তারা। তিন প্রতিপক্ষই ২০২৬ ফিফা বিশ্বকাপে অংশ নিয়েছে।

২০২৪ সালের সেপ্টেম্বরে মরিশাসের বিপক্ষে সর্বশেষ জাতীয় দলের জার্সি গায়ে তুলেছিলেন থাপা। প্রায় দুই বছর পর আবারও জাতীয় দলে ফেরার পরই পেলেন বিশ্ব ফুটবলের অন্যতম সেরা দুই দলের বিপক্ষে খেলার সুযোগ।

ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বাস প্রকাশ করে এক সাক্ষাৎকারে থাপা বলেন, ‘ব্রাজিল উরুগুয়ে দুটোই বিশ্বচ্যাম্পিয়ন দল। তাদের দলে বিশ্বমানের খেলোয়াড় রয়েছে। নিজেদের ঘরের মাঠে দেশের দর্শকদের সামনে তাদের বিপক্ষে খেলার এই সুযোগ জীবনে একবারই আসে।

জাতীয় দলে ফিরতে পেরে নিজের অনুভূতিও জানিয়েছেন এই মিডফিল্ডার। তিনি বলেন, ‘দেশের প্রতিনিধিত্ব করতে পেরে আমি সত্যিই রোমাঞ্চিত। এই ম্যাচগুলো খেলে আমাদের দলের শক্তি পরীক্ষা করার বড় সুযোগ হবে। তাদের বিপক্ষে খেলে আমরা অনেক অভিজ্ঞতাও অর্জন করতে পারব।

বিশ্বসেরা ফুটবলারদের বিপক্ষে খেলতে নামার বিষয়টি নিয়ে রোমাঞ্চিত পুরো ভারতীয় দল। তবে মাঠে নামার পর প্রতিপক্ষের নাম মাথায় না রেখে নিজেদের খেলায় মনোযোগ দেওয়ার পরামর্শ থাপার। তার ভাষায়, ‘ম্যাচগুলো নিয়ে যখন আমরা আলোচনা করি, তখন সত্যি গায়ে কাঁটা দেয়। বিশেষ করে নিজেদের মাঠে এমন দেশের বিপক্ষে খেলার অনুভূতি দারুণ। তবে মাঠে নামার পর তো লড়াইটা ১১ জনের বিপক্ষে ১১ জনেরই। আমাদের মাঠে সেরা ফুটবলটাই খেলতে হবে।

সেন্ট্রাল মিডফিল্ডার হিসেবে ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে থাপার দায়িত্বও গুরুত্বপূর্ণ। শক্তিশালী প্রতিপক্ষের আক্রমণ সামলাতে ধৈর্য, শৃঙ্খলা সংগঠিত ফুটবলের ওপর জোর দিয়েছেন তিনি। সামান্য ভুলও বড় দলগুলো কাজে লাগাতে পারে বলে মনে করেন ভারতীয় এই ফুটবলার।

থাপা বলেন, ‘আমাদের আত্মবিশ্বাসী হতে হবে। একই সাথে মাঠে চরম শৃঙ্খলা বজায় রাখতে হবে। ৯০ মিনিট ধরে আমাদের সসংগঠিত থাকতে হবে এবং লড়াই চালিয়ে যেতে হবে। কারণ প্রতিপক্ষ দলগুলো পুরো ম্যাচ জুড়েই আমাদের ওপর চাপ সৃষ্টি করবে।

ভুল কমানোর পাশাপাশি মিডফিল্ড রক্ষণভাগের মধ্যে সমন্বয়কেও গুরুত্বপূর্ণ মনে করছেন তিনি। থাপা বলেন, ‘আমরা যদি ভুল কম করতে পারি, তবে সেটাই আমাদের জন্য বড় প্রাপ্তি হবে। এই ম্যাচগুলোতে মিডফিল্ড রক্ষণভাগের মধ্যে যোগাযোগ রক্ষা করা খুব জরুরি। কারণ প্রতিপক্ষ দল ছোট জায়গায় দ্রুত পাস খেলে আক্রমণ করতে পারে।

নিজেদের সংগঠিত পারফরম্যান্সকেই সবচেয়ে বেশি গুরুত্ব দিচ্ছেন থাপা। তিনি বলেন, ‘দুই দলেরই অসাধারণ মান রয়েছে। আমাদের কাছে বড় বিষয় হলো সুসংগঠিত হয়ে খেলা এবং দেশের জন্য লড়াই করা। আমরা নিজেদের মাঠে খেলব। সমর্থকদের সামনে আমাদের সেরাটাই উজার করে দিতে হবে।

শুধু ফল নয়, এমন ম্যাচ থেকে পাওয়া অভিজ্ঞতাকেও ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ মনে করছেন থাপা। তিনি বলেন, ‘সেই ৯০ মিনিটে আমরা কী করছি তা যেমন গুরুত্বপূর্ণ, তেমনি ম্যাচ থেকে আমরা কী শিখছি সেটাও অনেক বড় বিষয়। এমন বিশ্বমানের দলের বিরুদ্ধে খেলার সুযোগ খুব বেশি পাওয়া যায় না। বিশেষ করে নিজেদের মাঠে খেলা আরও বিরল ঘটনা।

সবশেষে ব্রাজিল উরুগুয়ের বিপক্ষে ম্যাচে গ্যালারিতে এসে ভারতকে সমর্থন করার আহ্বান জানিয়েছেন থাপা। তিনি বলেন, ‘এমন বড় মানের দলগুলো আমাদের দেশে এসে ভারতের বিরুদ্ধে খেলছে। আমাদের ভক্তদের জন্য এটি একটি দুর্লভ মুহূর্ত। আপনারা মাঠে আসুন। আগের মতোই আমাদের সমর্থন করুন। আমরাও দেশের জন্য আমাদের সেরাটা দেওয়ার চেষ্টা করব।