...|...|...

খেলা

ব্যালন ডি’অরের মুকুট উঠছে ইয়ামালের মাথায়, জানিয়ে দিলেন মেন্দেজ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, দুপুর ১২:০৯
Shares
ব্যালন ডি’অরের মুকুট উঠছে ইয়ামালের মাথায়, জানিয়ে দিলেন মেন্দেজ

ছবি: সংগৃহীত

চলতি বছরের ব্যালন ডি’অর কে জিতবেন, তা নিয়ে ফুটবলবিশ্বে চলছে নানা আলোচনা। তবে বিখ্যাত ফুটবল এজেন্ট হোর্হে মেন্দেজের চোখে পুরস্কার জয়ের দৌড়ে লামিনে ইয়ামালের চেয়ে এগিয়ে কেউ নেই। স্পষ্টভাবেই ইয়ামালকে এবারের ব্যালন ডি’অরের সবচেয়ে যোগ্য প্রার্থী মনে করছেন তিনি।

ট্রান্সফার বিশেষজ্ঞ ফাব্রিজিও রোমানোরএক্স’ অ্যাকাউন্টে প্রকাশিত মেন্দেজের মন্তব্য অনুযায়ী, তিনি বলেছেন, ‘ব্যালন ডি’অর স্পষ্টভাবেই লামিনে ইয়ামালের জন্য।ইয়ামালের শ্রেষ্ঠত্ব নিয়ে নিজের অবস্থান আরও পরিষ্কার করে তিনি বলেন, ‘ইয়ামালই সেরা। অন্য প্রার্থীদের সাথে তার ব্যবধানও খুব স্পষ্ট। আপনারা সবাই সেটা জানেন।

এবারের ব্যালন ডি’অরের সংক্ষিপ্ত তালিকায় ইয়ামালের পাশাপাশি রয়েছেন রিয়াল মাদ্রিদের কিলিয়ান এমবাপ্পে এবং প্যারিস সেন্ট জার্মেইনের ফাবিয়ান রুইজ উসমান দেম্বেলে। ফলে পুরস্কার জয়ের লড়াইয়ে একাধিক তারকা থাকলেও মেন্দেজের মতে, ইয়ামালই পরিষ্কার ফেবারিট।

বার্সেলোনার একাধিক খেলোয়াড়ের এজেন্ট হিসেবে কাজ করা মেন্দেজ সোমবার (১৪ সেপ্টেম্বর) ক্লাবটির সভাপতি হোয়ান লাপোর্তার সাথে বৈঠকও করেছেন। সেখানে দলের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে।

স্প্যানিশ সংবাদমাধ্যম মুন্দো দেপোর্তিভো বার্সেলোনার ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে জানিয়েছে, বৈঠকটি আসন্ন ট্রান্সফার উইন্ডোকে কেন্দ্র করে ছিল না। গ্রীষ্মকালীন ট্রান্সফার উইন্ডো শেষ হওয়ার মাত্র কয়েক দিন পরই এই বৈঠক অনুষ্ঠিত হয়।