স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, বিরোধী দলীয় সংসদ সদস্যদের (এমপি) আসনে মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে প্রায় ২০ কোটি টাকা মঞ্জুরি বরাদ্দ করা হয়েছে।
এ বরাদ্দ সিটি করপোরশেনের আওতায় থাকা বিরোধী দলীয় এমপিদের আসনের জন্য রাখা হয়নি। পরবর্তীতে সেখানে দেওয়া হবে বলে জানিয়েছেন মন্ত্রী।
সোমবার(২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া বক্তব্যে এ কথা বলেন তিনি। ঈদের আগে সরকারি দলের সংসদ সদস্যদের (এমপি) আসনে বরাদ্দ দেওয়া হলেও, বিরোধী দলের এমপিদের আসনে দেওয়া হয়নি। এ নিয়ে তারা সংসদে সমালোচনা করেন।
তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী তার ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলীয় এমপিদের আসনে প্রায় ২০ কোটি টাকা মসজিদ, গোরস্থান ও ঈদগাহের জন্য মঞ্জুরি বরাদ্দ করেছেন।
পরে ঢাকা-১২ আসনের জামায়াতে এমপি সাইফুল আলম মিলন দাঁড়িয়ে কিছু বলতে চান। কিন্তু স্পিকার তাকে ফ্লোর দেননি। এরপর স্থানীয় সরকার মন্ত্রীকে ফ্লোর দেন স্পিকার।
তখন মন্ত্রী বলেন, ‘জেলা পরিষদ থেকে সিটি করপোরেশনগুলোকে পরবর্তীতে দেওয়া হবে।’
স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ‘৪০ বছর এই সংসদে কাটিয়েছি। বিরোধী দলেরও সদস্য ছিলাম। একটি কানাকড়িও কোনোদিন পায়নি। পাঁচবার গ্রেফতার হয়ে জেলে গিয়েছি, এইটুকুই পেয়েছি।’[
স্পিকারের আসনে বসায় ভোলার সমস্যাগুলো তুলে ধরতে পারছেন না বলেও উল্লেখ করেন হাফিজ উদ্দিন। এর আগে বিরোধী দলীয় নেতা ভোলার উন্নয়নে একাধিক প্রস্তাব করায় ধন্যবাদ জানান স্পিকার।


