...|...|...

বিনোদন

বিবাহবার্ষিকীতে মৌসুমীকে নিয়ে ওমর সানীর আবেগঘন পোস্ট

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২ আগস্ট ২০২৬, রাত ৯:০৫ | আপডেট: ৬ সেপ্টেম্বর ২০২৬, রাত ১:২৬
Shares
বিবাহবার্ষিকীতে মৌসুমীকে নিয়ে ওমর সানীর আবেগঘন পোস্ট

ছবি: ফেসবুক থেকে সংগৃহীত

ঢাকাই চলচ্চিত্রের জনপ্রিয় তারকা দম্পতি ওমর সানী ও মৌসুমী। নানা চড়াই-উতরাই পেরিয়ে তাদের দাম্পত্য জীবন পেরিয়েছে ৩১ বছর।

বিবাহবার্ষিকীর বিশেষ দিনে স্ত্রী মৌসুমীকে নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আবেগঘন বার্তা দিয়েছেন ওমর সানী। একটি ছবি পোস্ট করে তিনি ফিরে দেখেছেন তাদের দীর্ঘ পথচলার শুরুর সময়। তার সেই পোস্ট মুহূর্তেই ভক্ত-অনুরাগীদের নজর কেড়েছে।

ফেসবুকে ছবি পোস্ট করে ওমর সানী লিখেছেন, ‘হ্যাপি অ্যানিভার্সারি মৌসুমী। আজ থেকে ৩১ বছর আগে তোমাকে ঘরে তুলেছিলাম। আলহামদুলিল্লাহ, তোমার-আমার ঘর আলোকিত করে এসেছে ফারদিন এবং ফাইজা। বেঁচে থাকুক আমাদের সম্পর্ক কবর পর্যন্ত। আমিন।’

১৯৯২ সালে প্রথমবার তাদের দেখা হয়। তখন ওমর সানীর প্রথম সিনেমা মুক্তি পেয়েছে, আর মৌসুমীর অভিষেক সিনেমা ‘কেয়ামত থেকে কেয়ামত’ মুক্তির অপেক্ষায়। পরিচালক শেখ নজরুল ইসলাম একটি নতুন সিনেমায় দুজনকে একসাথে নেওয়ার আগ্রহ প্রকাশ করলে মৌসুমীর বাসায় তাদের প্রথম দেখা ও আলাপ হয়।

এরপর ১৯৯৩ সালে ‘দোলা’ সিনেমার মাধ্যমে প্রথমবার পর্দায় জুটি বাঁধেন ওমর সানী ও মৌসুমী। সিনেমাটির শুটিংয়ের সময় তাদের মধ্যে কিছুটা মনোমালিন্যও হয়েছিল। তবে সেই ঘটনাই যেন ওমর সানীর মনে মৌসুমীকে ঘিরে অন্য রকম মায়া ও ভালোলাগার জন্ম দেয়।

পরবর্তী সময়ে সেই ভালোলাগা রূপ নেয় ভালোবাসায়। একপর্যায়ে সেই সম্পর্ক গড়ায় বিয়েতে। এরপর দেখতে দেখতে একসঙ্গে ৩১ বছর পার করেছেন তারা। তা0দের সংসার আলোকিত করেছে দুই সন্তান—ফারদিন ও ফাইজা।