...|...|...

রাজনীতি

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ

টাইমস টুুডে প্রতিবেদক
প্রকাশ: ২৪ আগস্ট ২০২৬, দুপুর ১২:৪৪ | আপডেট: ৫ সেপ্টেম্বর ২০২৬, রাত ১১:১০
Shares
বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণ ব্যর্থ: নাহিদ

সংবাদ সম্মেলনে বক্তব্য দেন নাহিদ ইসলাম। ছবি: সংগৃহীত

বিএনপি সরকার ৬ মাসে সম্পূর্ণরূপে ব্যর্থ বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও বিরোধীদলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম।

সোমবার (২৪ আগস্ট) ক্ষমতাসীন বিএনপি সরকারের ১৮০ দিনের ব্যর্থতার চিত্র তুলে ধরতে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পলিসি ও রিসার্চ বিষয়ক উপ-কমিটি সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।

সরকারের ব্যর্থতার চিত্র তুলে ধরে নাহিদ বলেন, বিএনপি সরকার ১৮০ দিনে জ্বালানি সংকট, দ্রব্যমূল্য ও আইনশৃঙ্খলার অবনতিসহ মোটা দাগে ২৯টি জায়গায় অব্যবস্থাপনা এবং ব্যর্থতার পরিচয় দিয়েছেন। তারা জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছিল তার কোনোটিই তারা রক্ষা করতে পারেনি।

তিনি বলেন, জুলাই জাদুঘর থেকে ফেলানিসহ অনেক গুরুত্বপূর্ণ স্মৃতিচিহ্ন মুছে ফেলা হয়েছে।

নাহিদ বলেন, দীর্ঘদিন ধরে র‍্যাব বিলুপ্তির দাবি থাকলেও সেটি না করে সরকার নতুন নামে সংস্থাটিকে পুনর্গঠন করছে। শুধু নিষেধাজ্ঞা থেকে বাঁচতেই সরকার এটি করছে।