...|...|...

ঢাকা

বিএনপি এমপির সুপারিশে মাদ্রাসা কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

টাইমস টুডে প্রতিবেদক
প্রকাশ: ১১ অক্টোবর ২০২৬, সকাল ১০:২৩
Shares
বিএনপি এমপির সুপারিশে মাদ্রাসা কমিটির সভাপতি স্বেচ্ছাসেবক লীগ নেতা

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আব্দুর রউফ খান। ছবি: স

ফরিদপুরের বোয়ালমারীতে একটি মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হয়েছেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক মো. আব্দুর রউফ খান। বিএনপি থেকে নির্বাচিত সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হেলেন জেরিন খানের সুপারিশের ভিত্তিতে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড তাকে এ পদে মনোনয়ন দিয়েছে।

গত ৮ অক্টোবর বোর্ডের অনুমোদিত প্রজ্ঞাপনে ছয় মাসের জন্য চার সদস্যবিশিষ্ট এডহক কমিটি গঠন করা হয়।

বিষয়টি সামনে আসার পর সামাজিক যোগাযোগমাধ্যমে তার রাজনৈতিক পরিচয় ও বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে অংশগ্রহণের ছবি ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোচনা শুরু হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গত ১২ সেপ্টেম্বর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান বরাবর একটি ডিও লেটার পাঠান সংসদ সদস্য হেলেন জেরিন খান। এতে বোয়ালমারীর কাজী সিরাজুল ইসলাম দাখিল মাদ্রাসার এডহক কমিটির সভাপতি হিসেবে আব্দুর রউফ খানকে মনোনয়নের জন্য সুপারিশ করা হয়। চিঠিতে তাকে শিক্ষিত ও উপযুক্ত ব্যক্তি হিসেবে উল্লেখ করা হয়েছিল।

ওই সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ৮ অক্টোবর বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের রেজিস্ট্রার অধ্যাপক এস এম তৌহিদুজ্জামানের স্বাক্ষরিত প্রজ্ঞাপনে আব্দুর রউফ খানকে সভাপতি করে ছয় মাসের জন্য চার সদস্যের এডহক কমিটি অনুমোদন দেওয়া হয়।

এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে আব্দুর রউফ খানের উপজেলা স্বেচ্ছাসেবক লীগের শিক্ষা ও গবেষণাবিষয়ক সম্পাদক পদসংবলিত পোস্টার এবং কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের একটি সভায় সামনের সারিতে তার উপস্থিতির ছবি ছড়িয়ে পড়ে। বিএনপির সংসদ সদস্যের সুপারিশে আওয়ামী লীগের সহযোগী সংগঠন স্বেচ্ছাসেবক লীগের পদধারী একজন নেতার মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি মনোনীত হওয়ার বিষয়টি নিয়ে আলোচনা শুরু হয়।