...|...|...

চাকরি

বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ১০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:২২ | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, সন্ধ্যা ৭:৩০
Shares
বনশিল্প উন্নয়ন করপোরেশনে ১১২ পদে বড় নিয়োগ

বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন। ছবি: সংগৃহীত

সরকারি চাকরিপ্রত্যাশীদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ বনশিল্প উন্নয়ন করপোরেশন (বিএফআইডিসি)। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীন প্রতিষ্ঠানটির স্থায়ী রাজস্ব খাতভুক্ত শূন্য পদে ৬টি ক্যাটাগরিতে মোট ১১২ জন কর্মকর্তা-কর্মচারী নিয়োগ দেওয়া হবে। যোগ্যতা অনুযায়ী এইচএসসি, স্নাতক, বি.কম, বি.এসসি ও এম.কম পাস প্রার্থীরা বিভিন্ন পদে আবেদন করতে পারবেন।

বিজ্ঞপ্তি অনুযায়ী, ৭ সেপ্টেম্বর বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে। অনলাইনে আবেদন শুরু হয়েছে ৯ সেপ্টেম্বর ২০২৬ সকাল ১০টায়। আবেদন করা যাবে ২৯ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ৪টা পর্যন্ত।

৬ পদে ১১২ জন নিয়োগ

চাকরির ধরন: সরকারি চাকরি

নিয়োগের ধরন: অস্থায়ী

পদের ক্যাটাগরি: ৬টি

১. সহকারী হিসাব কর্মকর্তা (গ্রেড-১১)

পদসংখ্যা: ১৯টি

বেতন স্কেল: ১২,৫০০-৩০,২৩০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতকোত্তর (এমকম) অথবা স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক (বিকম) ডিগ্রিসহ তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।

২. সহকারী মাঠ তত্ত্বাবধায়ক (গ্রেড-১২)

পদসংখ্যা: ৩৭টি

বেতন স্কেল: ১১,৩০০-২৭,৩০০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞানে স্নাতক (বিএসসি) দ্বিতীয় বিভাগে অথবা বি-এজি ডিগ্রি থাকতে হবে।

৩. উচ্চ বিভাগীয় সহকারী (প্রশাসন) (গ্রেড-১৪)

পদসংখ্যা: ১৪টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৪. উচ্চ বিভাগীয় সহকারী (হিসাব) (গ্রেড-১৪)

পদসংখ্যা: ১৫টি

বেতন স্কেল: ১০,২০০-২৪,৬৮০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্যে স্নাতক (বি.কম.) ডিগ্রি থাকতে হবে। অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার দেওয়া হবে।

৫. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (প্রশাসন) (গ্রেড-১৬)

পদসংখ্যা: ১৪টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি পাস হতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে। অভিজ্ঞ ব্যক্তিদের অগ্রাধিকার দেওয়া হবে।

৬. নিম্ন বিভাগীয় সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব) (গ্রেড-১৬)

পদসংখ্যা: ১৩টি

বেতন স্কেল: ৯,৩০০-২২,৪৯০ টাকা

শিক্ষাগত যোগ্যতা: ন্যূনতম এইচএসসি (বাণিজ্য) পাস হতে হবে। কম্পিউটার টাইপে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ এবং বাংলায় ২০ শব্দের গতি থাকতে হবে।

মোট শূন্যপদ: ১১২ জন

লিঙ্গ: নারী ও পুরুষ উভয়

শিক্ষাগত যোগ্যতা: এইচএসসি/ স্নাতক/ স্নাতকোত্তর পাস

অভিজ্ঞতা: পদভেদে প্রযোজ্য

বয়সসীমা: ১৮-৩২ বছর

বেতন গ্রেড: গ্রেড-১১ থেকে গ্রেড-১৬

আবেদন পদ্ধতি: অনলাইন

নিয়োগে আগ্রহী প্রার্থীদের নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে https://bfidc.teletalk.com.bd/ আবেদন সম্পন্ন করে আবেদন ফি পরিশোধ করতে হবে। শেষ মুহূর্তের সার্ভার জটিলতা এড়াতে নির্ধারিত সময়ের আগেই আবেদন সম্পন্ন করার পরামর্শ দেওয়া হয়েছে।