...|...|...

রাজধানী

ফ্রি বাইক সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ, যে এলাকায় মিলবে সেবা

টাইমস টুডে ডেস্ক
প্রকাশ: ২৮ অক্টোবর ২০২৬, বিকেল ৩:০৭
Shares
ফ্রি বাইক সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ, যে এলাকায় মিলবে সেবা

ফ্রি বাইক সার্ভিসিং দিচ্ছে আস-সুন্নাহ। ছবি: টাইমস টুডে

মোটরসাইকেল চালকদের জন্য বিনা সার্ভিস চার্জে বাইক পরীক্ষা ও মেরামতের সুযোগ দিচ্ছে আস-সুন্নাহ ফাউন্ডেশন। প্রতিষ্ঠানটির আয়োজনে ফ্রি মোটরসাইকেল সার্ভিসিং ক্যাম্পে ইতোমধ্যে ৫০০টির বেশি মোটরসাইকেল সেবা পেয়েছে। উবার, পাঠাও ও ফুড ডেলিভারিসহ দৈনন্দিন কাজে মোটরসাইকেল ব্যবহারকারীরা এ ক্যাম্প থেকে সেবা নিতে পারবেন।

ঢাকার উত্তর বাড্ডার সাতারকুলে অবস্থিত আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউটে প্রতিদিন সকাল সাড়ে ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত এ সেবা দেওয়া হচ্ছে। দক্ষ টেকনিশিয়ান এবং প্রফেশনাল মোটরসাইকেল টেকনিশিয়ান কোর্সের শিক্ষার্থীদের সমন্বয়ে বাইক সার্ভিসিং করা হচ্ছে।

আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়েছে, ক্যাম্পে সাধারণ মোটরসাইকেল ব্যবহারকারীরাও সেবা নিতে পারবেন। দীর্ঘক্ষণ বাইক চালানোর কারণে যেসব মোটরসাইকেলের নিয়মিত পরীক্ষা বা রক্ষণাবেক্ষণ প্রয়োজন, সেগুলো পরীক্ষা করিয়ে নেওয়ার সুযোগ রয়েছে এখানে।

তবে সার্ভিসিংয়ের জন্য কোনো চার্জ দিতে হবে না, কিন্তু প্রয়োজনীয় যন্ত্রাংশ পরিবর্তন কিংবা ইঞ্জিন অয়েল কেনার খরচ গ্রাহককে বহন করতে হবে।

সেবাটি নিতে আগ্রহীদের অনলাইনে নিবন্ধন করতে হবে। নিবন্ধন ফরম যাচাই-বাছাইয়ের পর ফোন কলের মাধ্যমে আবেদনকারীকে সার্ভিসিংয়ের সময় জানিয়ে দেওয়া হবে বলে জানিয়েছে আয়োজক প্রতিষ্ঠান।

নিবন্ধন লিংক: https://asf.sh/Qc6aBlj

সার্ভিসিং ক্যাম্পের ঠিকানা: আস-সুন্নাহ স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট, প্লট ইউ-৪, রোড স্বাধীনতা সরণি, ব্লক-ডি, সানভ্যালী আবাসন, সাতারকুল, উত্তর বাড্ডা, ঢাকা-১২১২।

যোগাযোগের জন্য ফোন নম্বর: ০১৮০৫-৪৩৭৯২৮ ও ০১৮০৫-৪৩৭৯৭০। দ্বিতীয় নম্বরে হোয়াটসঅ্যাপের মাধ্যমেও যোগাযোগ করা যাবে।

ক্যাম্পের অবস্থান: https://maps.app.goo.gl/41QWqoAUFMyNPess5