...|...|...

চাকরি

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানা সুবিধা

টাইমস টুুডে ডেস্ক
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৬, সকাল ১০:১৬
Shares
প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে নানা সুবিধা

গ্রাফিক্স : টাইমস টুডে

প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। আন্তর্জাতিক সংস্থাটি মনিটরিং, এভালুয়েশন, রিসার্চ অ্যান্ড লার্নিং স্পেশালিস্ট পদে জনবল নিয়োগের লক্ষ্যে এ বিজ্ঞপ্তি দিয়েছে। গতকাল ২৪ অক্টোবর থেকেই আবেদন নেওয়া শুরু হয়েছে। আবেদন করা যাবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। আগ্রহী যোগ্য প্রার্থীরা নির্ধারিত সময়ে অনলাইনে আবেদন করতে পারবেন। নির্বাচিত প্রার্থীরা মাসিক বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী আরো বিভিন্ন সুযোগ-সুবিধা পাবেন।

প্রতিষ্ঠানের নাম: প্ল্যান ইন্টারন্যাশনাল বাংলাদেশ
পদের নাম: মনিটরিং, এভালুয়েশন, রিসার্চ অ্যান্ড লার্নিং স্পেশালিস্ট
পদসংখ্যা: নির্ধারিত নয় 

শিক্ষাগত যোগ্যতা: সমাজবিজ্ঞান, নৃবিজ্ঞান, অর্থনীতি, উন্নয়ন অধ্যয়ন, পরিসংখ্যান বা সংশ্লিষ্ট কোনো বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি
অন্যান্য যোগ্যতা: এনজিও সংস্থায় কাজের দক্ষতা
অভিজ্ঞতা: কমপক্ষে ৩ বছর 

চাকরির ধরন: চুক্তিভিত্তিক 
কর্মক্ষেত্র: অফিসে 
প্রার্থীর ধরন: নারী-পুরুষ (উভয়) 
বয়সসীমা: উল্লেখ নেই 

কর্মস্থল: কক্সবাজার
বেতন: ১২৮,৫৬৬ টাকা (মাসিক) 
অন্যান্য সুবিধা: প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, উৎসব বোনাস এবং অন্যান্য সুবিধাদি; যেমন-স্বামী/স্ত্রী ও সন্তানদের জন্য হাসপাতালে চিকিৎসার সুবিধা, ছুটি, গ্রুপ ইন্স্যুরেন্স, কর্মীদের জন্য বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা এবং ডে-কেয়ার সুবিধা।

আবেদন যেভাবে: আগ্রহী প্রার্থীরা আবেদন করতে ও বিস্তারিত বিজ্ঞপ্তিটি দেখতে এখানে ক্লিক করুন।